ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক

বিএনপি নেতাকর্মীদের সমাবেশে যেতে বাধা দেওয়ার অভিযোগ

রাজধানীর উত্তরা পশ্চিম থানার কামারপাড়া ব্রিজ এলাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলের দিকে উত্তরার বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ বিএনপির নেতাদের।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমিনুল হক  বলেন, উত্তরার বিভিন্ন রাস্তার মোড়ে-মোড়ে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লাঠি নিয়ে অবস্থান নিয়েছে। তারা আমাদের সমাবেশে আসা নেতাকর্মীদের পথে-পথে বাধা দিয়েছে। অনেক ক্ষেত্রে শারীরিক আক্রমণও করেছে।

তিনি আরও বলেন, তাদের বাধা দেওয়া সত্ত্বেও আমাদের সমাবেশ সফলভাবে শেষ হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমাবেশে অংশ নিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ঢাকা মহানগর পশ্চিম জোন বিএনপির উদ্যোগে জ্বালানি তেলের নজিরবিহীন মূল্যবৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে তিন নেতাকর্মীর হত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়েছিল। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা

বিএনপি নেতাকর্মীদের সমাবেশে যেতে বাধা দেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৬:২২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২