ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি দর্শক ফেরাতে আবারও প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন পিসিবি প্রধান রাজশাহীর মাদ্রাসায় কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার গুঞ্জন ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি পটুয়াখালীতে সংস্কার কাজে অনিয়ম, ঝুঁকিতে গ্রামীণ সড়কের স্থায়িত্ব বোদায় প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ রেল টেন্ডারে কারসাজি: প্রকৌশলী শাহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ সরকারি স্টাফ ও দালাল সিন্ডিকেটে জিম্মি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম। সভায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন,
আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিকী,আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা.মো. খায়রুল আলম, উপজেলা বাস্তবায়ন অফিসার আব্দুল হান্নান,আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল করিম ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন,শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচি যথাযথভাবে পালনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। লাখো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি

আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬