ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিশ্ববাজারে সোনার দামে বড় পতন চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আনোয়ারা সাব-রেজিস্ট্রার অফিসে হয়রানি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ব্রুনাই শ্রমবাজারে স্থবিরতা, অভিযোগের কেন্দ্রে হাইকমিশনার নওরিন আহসান ক্যাঙ্গারু পারভেজ এর বোনজামাই মাসুমের থাবা: নাসিকের ৮০ টেন্ডারেই ‘ফেইথ অ্যান্ড ফেয়ার’! ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী বরুড়ার সালাহ উদ্দিন জসিম বেনাপোল কাস্টমস হাউসের ওয়্যারহাউস সুপার রনি ও এআরও মাইদুল সিন্ডিকেটে ৪৭৩১ কোটি টাকা রাজস্ব ঘাটতি জাতীয়তাবাদী আদর্শের কারনে আওয়ামী আমলে বঞ্চিত আব্দুলাহ্ আরেফ এখনও বঞ্চিত

জয়পুরহাটে ৩২.৬ মিলিমিটার বৃষ্টিপাত, শত হেক্টর জমিতে জমেছে পানি

জয়পুরহাটে ফাল্গুনের শেষে হঠাৎ বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালের এই বৃষ্টিতে মাঠের শেষপর্যায়ে থাকা আলু, সরিষা, স্ট্রবেরি ও বিভিন্ন শাকসবজির ক্ষেতে পানি জমেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং ভাড়ি বৃষ্টিপাত শুরু হয়। এতে জেলায় ৩২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিতে প্রায় ১১০ হেক্টর ফসলি জমিতে পানি জমেছে। এসব ফসলের মধ্যে আলু, সরিষা, স্ট্রবেরি ও শাকসবজি রয়েছে।

মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, জেলার অনেক জমিতে এখন শেষ মুহূর্তের আলু তোলার কাজ চলছিল। একই সাথে সরিষার তোলাও কাজ শেষ পর্যায়ে।

কৃষকরা জানান, মাঠের এই আলুর বেশির ভাগ হিমাগারে বীজ হিসেবে রাখার পরিকল্পনা ছিল। কিন্তু জমিতে পানি জমে যাওয়ায় এখন আলু তোলা অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া স্ট্রবেরি, সরিষা এবং শাকসবজির জমিতেও পানি জমেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একেএম সাদিকুল ইসলাম বলেন, জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য কৃষকদের বলা হচ্ছে। জমি থেকে পানি দ্রুত নেমে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০

জয়পুরহাটে ৩২.৬ মিলিমিটার বৃষ্টিপাত, শত হেক্টর জমিতে জমেছে পানি

আপডেট সময় ০৮:১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬