ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

আইসিইউ থেকে ফিরেছে আর্থিক খাত: ড. সালেহউদ্দিন

উপদেষ্টা বলেন, দেশের আর্থিক খাত একসময় গভীর সংকটে নিমজ্জিত ছিল, যা পতিত আওয়ামী লীগ সরকারের অদক্ষতা ও দুর্নীতির ফল। গত এক বছরে সেই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর পথ তৈরি হয়েছে। এখন বলা যায়, আইসিইউ থেকে কেবিন পেরিয়ে আমরা বাড়ি ফিরেছি।

সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক খাতের সংস্কার রাতারাতি সম্ভব নয়। প্রতিষ্ঠান, প্রক্রিয়া এবং ব্যক্তি—সব স্তরেই দুর্নীতি গেড়ে বসেছে। তবে কিছু সৎ ও দক্ষ মানুষের নেতৃত্বে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, ৫ আগস্ট ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ৮৫২ জন গেজেটভুক্ত শহীদের পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকগুলো মিলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রায় ১৬ হাজার পরিবারের হাতে সম্মাননা ও উপহার তুলে দিচ্ছে।

এ সময় সাবেক ব্যাংকার ও শহীদ ইয়ামিনের পিতা মহিউদ্দিন আহমেদ বলেন, ব্যাংক খাত এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। যারা অতীতে দমন-পীড়নে সহযোগিতা করেছে, তাদের বিচার চাই।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আনিসুর রহমান বলেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট আমলে যারা দুর্নীতিতে জড়িত ছিলেন, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। যেন তারা লজ্জিত হয় এবং ভবিষ্যৎ প্রজন্ম সতর্ক থাকে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, জনগণ ও ছাত্রসমাজ এক হলে কোনো দুঃশাসন টিকে থাকতে পারে না। এবারের আন্দোলনে বুদ্ধিজীবীদের অনুপস্থিতি দুঃখজনক। তারা বিক্রি হয়ে গিয়েছিলেন।

তিনি জানান, জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। মূল্যস্ফীতি এরই মধ্যে ৮ শতাংশে নেমেছে, শিগগির তা ৫ শতাংশে নামবে। ব্যাংক খাতে গুণগত পরিবর্তনে আমাদের অগ্রাধিকার হলো আমানতকারীদের নিরাপত্তা।

গভর্নর জানান, ব্যাংক খাত ঢেলে সাজাতে নতুন ব্যাংক কোম্পানি আইন প্রণয়নের কাজ প্রায় শেষ। খসড়া এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি আশা করেন, আইনটি পাস হলে আর্থিক খাত একটি নির্দিষ্ট শৃঙ্খলায় ফিরবে এবং ভবিষ্যতে যেন ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, সে নিশ্চয়তা মিলবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

আইসিইউ থেকে ফিরেছে আর্থিক খাত: ড. সালেহউদ্দিন

আপডেট সময় ০২:০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫