ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

এনআইডির তথ্য অনুসারে বয়স্ক ভাতা দিতে হবে : প্রধান উপদেষ্টা

বয়স্ক ভাতা সংক্রান্ত জালিয়াতি বন্ধে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য অনুযায়ী ভাতা দেওয়ার সুপারিশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘বয়স অনুযায়ী এনআইডির তথ্য অনুসারে ভাতা দিতে হবে। এটাই প্রতারণা বন্ধের একমাত্র উপায়।’

সোমবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সমাজসেবা অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘অনেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে প্রবীণ (বয়স্ক) ভাতা পেয়েছেন। এই পক্ষপাতিত্ব বন্ধ করতে হবে।’

দেশের প্রবীণ নাগরিক ও কন্যাশিশুদের জন্য সেবার অগ্রাধিকার নিশ্চিত করতে পুরোনো পদ্ধতির সংস্কার ও ডিজিটাল স্বচ্ছতা বৃদ্ধির জন্য সমাজসেবা অধিদপ্তরকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে বয়স্ক ভাতার দুর্নীতি, প্রশাসনিক কাঠামোর দুর্বলতা ও সেবাপ্রাপ্তির সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই মন্ত্রণালয় এখনো ২০১৩ সালের পুরোনো মডেলে চলছে। এই ব্যবস্থার এখনই সংস্কার করতে হবে। এখানে অনেক ভুল তথ্য আছে, মানুষ বিভ্রান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়। সঠিক তালিকা তৈরি ও বাস্তবসম্মত সমাধান দরকার।’

কন্যাশিশুদের ক্ষমতায়নের ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘যদি কোনো দক্ষতা বৃদ্ধির প্রোগ্রাম থাকে, তাহলে কন্যাশিশুরা যেন অগ্রাধিকার পায়। আমাদের তাদের ওপর আলাদা করে মনোযোগ দিতে হবে।’

সেবার স্বচ্ছতা ও নাগালের জন্য ডিজিটাল রূপান্তরের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘এই মন্ত্রণালয়ের সব সেবা ও তথ্য একসঙ্গে পাওয়া যাবে, এমন একটি মোবাইল অ্যাপ তৈরি করা উচিত। মানুষকে যেন ঘুরে বেড়াতে না হয়, কোথায় কী সেবা পাওয়া যায়—তা সহজে যেন জানতে পারে।’

বৈঠকে সমাজসেবা মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা, এসডিজি সমন্বয়কারী সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

এনআইডির তথ্য অনুসারে বয়স্ক ভাতা দিতে হবে : প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০১:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫