ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়ম-দুর্নীতিতে ডিএসইর ২২ ব্রোকারেজ হাউসে লেনদেন বন্ধ ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামরিক মহড়া

আঞ্চলিক নিরাপত্তা, পারস্পরিক সমন্বয় এবং সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে যৌথ সামরিক মহড়া ‘টাইগার শার্ক’ সফলভাবে সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ।

শনিবার (২ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে টেকসই শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে এ মহড়াটি। এতে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা একসঙ্গে অংশ নেন বিভিন্ন সমন্বিত প্রশিক্ষণে—যার মধ্যে ছিল চিকিৎসা প্রশিক্ষণ, টহল, লক্ষ্যভেদ অনুশীলন, সাঁতার ও ডুবসাঁতার এবং ক্লোজ কোয়ার্টারস কমব্যাট।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, ‘এই যৌথ সামরিক মহড়া নিরাপদ, শক্তিশালী ও আরও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে। এটি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্বেরও প্রতীক।’
এ মহড়ায় কৌশলগত প্রশিক্ষণের পাশাপাশি অন্তর্ভুক্ত ছিল বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, যৌথ পরিকল্পনা সেশন এবং কৃত্রিম অনুশীলন পরিবেশে প্রশিক্ষণ— যা ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত কৌশল তৈরিতে সহায়ক হবে।

মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড হচ্ছে দেশের সবচেয়ে পুরোনো ও বৃহত্তম যুদ্ধ কমান্ড, যা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সামরিক কার্যক্রম তদারকি করে এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে অংশীদারদের সঙ্গে কাজ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়ম-দুর্নীতিতে ডিএসইর ২২ ব্রোকারেজ হাউসে লেনদেন বন্ধ

প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামরিক মহড়া

আপডেট সময় ০৭:০১:২৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫