সংবাদ শিরোনাম ::
বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কুমিল্লার নতুন ডিসি গুলশানে ৩শ’ কোটি টাকার সরকারি সম্পত্তি দখলে ভূমিদস্যু চক্রের সিন্ডিকেট ডেসটিনি থেকে ‘অতিথি ডটকম’ জেল থেকে বের হয়ে সাইফুলের আবার প্রতারনা রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ বিআরটিএর ফিটনেস সনদে মোটরযান পরিদর্শক কায়সার আলমের অনিয়ম প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি দেশীয় ফলের আয়োজনে প্রাণবন্ত বেরোবি সাংবাদিক সমিতি

মেসির মায়ামিতে থাকা নিয়ে নতুন তথ্য জানালেন মাসচেরানো

  • খেলাধুলা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৬৩০ বার পড়া হয়েছে

চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তি রয়েছে। গুঞ্জন আছে, ক্লাবের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তি করবেন তিনি। আবার বেশ কিছু গণমাধ্যমের খবর, নতুন ক্লাবে যেতে পারেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে মায়ামির হেড কোচ হাভিয়ের মাসচেরানোর প্রত্যাশা, মেসি কোথাও যাবেন না।

লিগস কাপে আগামীকাল ভোরে মেক্সিকান ক্লাব নেকাক্সার বিপক্ষে লড়বে মায়ামি। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উঠে আসে মেসি প্রসঙ্গ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেসির সঙ্গে গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছেন মায়ামির কর্মকর্তারা। আর মাসচেরানোও সেটি জানেন।

এক সময় মেসির সতীর্থ থাকা মাসচেরানো বলেন, ‘মেসির ব্যাপারে বলব যে, আমরা সবাই আশা করছি সে চুক্তি নবায়ন করবে। সেই সিদ্ধান্ত ক্লাব ও তার মধ্যকার বিষয়। এ নিয়ে হয়তো গোপনে আলোচনা চলমান আছে। যদি তারা সমঝোতায় পৌঁছায়, তাহলে সঠিক সময়ে জানানো হবে। আমি নিজেও মেসিকে নিয়ে বিভিন্ন গুঞ্জন দেখেছি। তবে এতটুকুই বলতে পারি, আমরা সবাই আশাবাদী সে আমাদের সঙ্গে থাকবে।’

পিএসজি ছেড়ে ২০২৩ সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দেন মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে ৬৯ ম্যাচে ৫৮ গোল করেছেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ

মেসির মায়ামিতে থাকা নিয়ে নতুন তথ্য জানালেন মাসচেরানো

আপডেট সময় ০৬:০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫