সংবাদ শিরোনাম ::
ডেসটিনি থেকে ‘অতিথি ডটকম’ জেলা থেকে বের হয়ে সাইফুলের আবার প্রতারনা রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ বিআরটিএর ফিটনেস সনদে মোটরযান পরিদর্শক কায়সার আলমের অনিয়ম প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি দেশীয় ফলের আয়োজনে প্রাণবন্ত বেরোবি সাংবাদিক সমিতি অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন

দেশীয় ফলের আয়োজনে প্রাণবন্ত বেরোবি সাংবাদিক সমিতি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) উদ্যোগে দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ‘ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার প্রথম তলায় অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামানিক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. নজরুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক, যমুনা টিভির রংপুর ব্যুরো প্রধান মাজহারুল মান্নানসহ রংপুরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজনে আম, কাঁঠাল, আনারস, কলা, পেয়ারা, লটকনসহ বিভিন্ন মৌসুমি দেশীয় ফল পরিবেশন করা হয়।
সাংবাদিক সমিতির সদস্য ইউনুস রাতুল বলেন, “ফল উৎসব সত্যিই চমৎকার একটি আয়োজন। সাবেক ও বর্তমান সদস্যদের একসঙ্গে পেয়ে খুব ভালো লাগছে। এমন আয়োজন প্রতিবছর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হোক।”
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক বলেন, “ফলের মিষ্টি স্বাদ যেমন মানুষকে আনন্দ দেয়, তেমনি এমন আয়োজন বন্ধু ও প্রিয়জনদের একত্রিত হওয়ার সুযোগ তৈরি করে।”
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. নজরুল ইসলাম বলেন, “ভাজাপোড়া খাবারে পুষ্টিগুণ কমে যায়, এমনকি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে। সে তুলনায় ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার বার্তা দিতে সাংবাদিক সমিতির এই উদ্যোগ প্রশংসনীয়।”
ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামানিক বলেন, “সাংবাদিকরা যেমন তাদের প্রতিবেদনের মাধ্যমে রুচিশীলতার পরিচয় দেন, তেমনি আজকের ফল পরিবেশন ও আয়োজনেও সেই রুচির প্রকাশ ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের কল্যাণে সাংবাদিক সমিতি অতীতের মতো ভবিষ্যতেও গঠনমূলক ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি।”
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেসটিনি থেকে ‘অতিথি ডটকম’ জেলা থেকে বের হয়ে সাইফুলের আবার প্রতারনা

দেশীয় ফলের আয়োজনে প্রাণবন্ত বেরোবি সাংবাদিক সমিতি

আপডেট সময় ১১:২৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬