ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন বন কর্মকর্তা হয়েও বনে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল

পপকর্ন রেডি রাখুন, আমি ফিরছি : শাহরুখ খান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৬৯০ বার পড়া হয়েছে

৭১তম ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মানে ভূষিত হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে এই প্রথম জাতীয় স্বীকৃতি পেলেন তিনি। ‘জওয়ান’ ছবিতে তার অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন কিং খান। আর এই সম্মান পেয়ে আবেগে ভাসলেন শাহরুখ।
পুরস্কার ঘোষণার পর থেকেই শাহরুখের ওপর বয়ে যায় শুভেচ্ছার ঢল। সেই উচ্ছ্বাসে সাড়া দিয়ে একটি ভিডিও বার্তায় সকলের সামনে এলেন কিং খান নিজেই। দেখা যায়, চিকিৎসাধীন অবস্থায় শাহরুখের হাতে ও কোমরে সাপোর্ট বেল্ট। তবুও মুখে হাসি, কৃতজ্ঞতা।

ভিডিওবার্তায় শাহরুখ বলেন, ‘জাতীয় পুরস্কার এমন একটি প্রাপ্তি, যা সারা জীবন গর্বের বিষয় হয়ে থাকবে আমার কাছে। এটা কেবল স্বীকৃতি নয়, বরং বড় এক দায়িত্ব। অভিনয় আমার কাছে শুধু কাজ নয়, সত্যের প্রতিফলন তুলে ধরার দায়িত্ব।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের, জুরি বোর্ড এবং পরিচালকদের- বিশেষ করে অ্যাটলি ও ‘জওয়ান’ টিমকে বিশেষভাবে ধন্যবাদ জানান শাহরুখ। বলেন, ‘এই সিনেমাই তাকে নতুন করে নিজেকে প্রমাণের সুযোগ দিয়েছে। একই সঙ্গে টিম মেম্বার, স্টাইলিস্ট, সহকর্মী— সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’
পরিবারের কথাও উঠে আসে বাদশার কণ্ঠে। স্ত্রী গৌরী এবং সন্তানদের প্রসঙ্গে বলেন, ‘শেষ চার বছরে ওরা আমায় যতটা ভালোবাসা আর সাহস দিয়েছে, তাতে আমি নিজেকে ঘরের সবচেয়ে ছোট সদস্য বলে মনে করি।’

সবশেষে ভক্তদের উদ্দেশে শাহরুখ বলেন, ‘এই পুরস্কার আপনাদের জন্য। আপনাদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে। এখন হাত পুরোপুরি খোলা নেই, তাই জড়িয়ে ধরা যাচ্ছে না… তবে চিন্তা নেই, পপকর্ন রেডি রাখুন… আমি ফিরছি, থিয়েটারে। ততক্ষণ এক হাতেই চালিয়ে নিই!’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা

পপকর্ন রেডি রাখুন, আমি ফিরছি : শাহরুখ খান

আপডেট সময় ১২:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫