ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

হোটেল থেকে দক্ষিণী অভিনেতার মরদেহ উদ্ধার

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ১১৭৩ বার পড়া হয়েছে

মারা গেছেন খ্যাতনামা মালয়ালাম অভিনেতা ও মিমিক্রি আর্টিস্ট কালাভাবন নাভাস। গত শুক্রবার সন্ধ্যায় কোচির একটি হোটেল থেকে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ৫১ বছর বয়সী এই অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার তার দেহের ময়নাতদন্ত হবে।

ভারতীয় গণমাধ্যমের খবর, মালয়ালাম ফিল্ম ‘প্রকামবনম’-এর শুটিং করতে চোট্টানিক্কারার ওই হোটেলে থাকছিলেন অভিনেতা। শুক্রবার সন্ধ্যায় তার ফিরে যাওয়ার কথা ছিল। চেক আউট করতে নির্দিষ্ট সময়ে তিনি রিসেপশনে না যাওয়ায় শুটিং ইউনিট ও হোটেলের কর্মীরা তাকে ডাকতে তার ঘরে যান এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন।
তারাই তখন পুলিশকে খবর দেন। পুলিশ হোটেলে পৌঁছে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে, হোটেলের ঘরে সন্দেহজনক কোনো চিহ্ন মেলেনি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অভিনেতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।
মিমিক্রি বা অনুকরণের জন্য বিখ্যাত ছিলেন অভিনেতা কালাভাবন। মালয়ালাম সিনেমায় অভিনয় করার পাশাপাশি তিনি প্লে-ব্যাক গায়ক হিসেবেও জনপ্রিয় ছিলেন। ১৯৯৫ সালে চৈথন্যম সিনেমায় অভিনয় করে তিনি কেরিয়ার শুরু করেন। মূলত কৌতুক অভিনেতা হিসেবে তার নামডাক ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ

হোটেল থেকে দক্ষিণী অভিনেতার মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৪৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫