সংবাদ শিরোনাম ::
বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কুমিল্লার নতুন ডিসি গুলশানে ৩শ’ কোটি টাকার সরকারি সম্পত্তি দখলে ভূমিদস্যু চক্রের সিন্ডিকেট ডেসটিনি থেকে ‘অতিথি ডটকম’ জেল থেকে বের হয়ে সাইফুলের আবার প্রতারনা রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ বিআরটিএর ফিটনেস সনদে মোটরযান পরিদর্শক কায়সার আলমের অনিয়ম প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি দেশীয় ফলের আয়োজনে প্রাণবন্ত বেরোবি সাংবাদিক সমিতি

আসলেন, দেখলেন, জয় করলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত

  • বিশেষ সংবাদদাতা
  • আপডেট সময় ০৯:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে

পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বৃহস্পতিবারের বিকেলটি ছিল অন্যরকম। গণমাধ্যমকর্মীদের ভিড়, গ্যালারিতে দর্শক ও বক্সারদের পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের সরব উপস্থিতি।

২৪ ইভেন্টের ফাইনালের মধ্যে সবচেয়ে আলোচিত ছিল মেয়েদের ৫২ কেজি শ্রেণির লড়াইটি। দেশসেরা নারী বক্সার আফরা খন্দকার আর যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস মুখোমুখি হয়েছিলেন এই ইভেন্টের ফাইনালে।
যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত সর্বশেষ এশিয়ান গেমসে বাংলাদেশের জার্সিতে অংশ নিলেও জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রথম। বাংলাদেশের ঘরোয়া প্রতিযোগিতায় অভিষেকেই তিনি জিতে নিয়েছেন স্বর্ণপদক। আফরাকে সহজেই ৫-০ ব্যবধানে হারিয়ে শুরু হলো তার দেশের ঘরোয় বক্সিং অধ্যায়। যেন আসলেন, দেখলেন, জয় করলেন ৩১ বছর বয়সী এই বক্সার।

আফরা খন্দকারের আরেকটি পরিচয় তিনি জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বড় বোন। গ্যালারিতে বাবা-মা সহ উপস্থিত ছিলেন আফঈদা। সারাক্ষণ হাততালি দিয়ে উৎসাহ দিয়েছেন বড় বোনকে। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত লড়াইয়ে বোনের হার দেখেই হোটেলে ফিরেছেন ইতিহাস গড়া নারী ফুটবল দলের এই অধিনায়ক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ

আসলেন, দেখলেন, জয় করলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত

আপডেট সময় ০৯:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫