সংবাদ শিরোনাম ::
ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক মনোহরগঞ্জে অসমাপ্ত সেতুর কাজ, ৯ বারের দরপত্রে মেলেনি ঠিকাদার নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সেই ‘অবুঝ’ সন্তানের করুণ মৃ’ত্যু বিআইডব্লিউটিসিতে আশিকুজ্জামানের নিয়োগ-টেন্ডার বাণিজ্য ও অবৈধ সম্পদ সখিপুরে ধর্ষণ মামলা ঘিরে বিতর্ক: স্বামী কারাগারে, তদন্তে নানা প্রশ্ন উত্তর বাড্ডায় মাসুমের মাদক ব্যবসা এলাকাজুড়ে ক্ষোভ হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক সাবেক কাস্টমস কমিশনার নুরুজ্জামান! নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ এক যুবক গ্রেফতার  রিকশা চালক নকির চরম অসহায়  রাজস্ব বাজেটে পিছিয়ে বেরোবি, বরাদ্দ ৮২ কোটি ৮১ লাখ টাকা

বিজয় সেতুপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৬৫৫ বার পড়া হয়েছে

সম্প্রতি দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে বিতর্কের জন্ম দিয়েছেন এক নারী। রম্য মোহন নামের ওই নারী সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন।

এতে তিনি দাবি করেন, বিজয় সেতুপতি এক অজ্ঞাতপরিচয় নারীকে বছরের পর বছর ধরে ব্যবহার করেছেন, যার ফলস্বরূপ সেই নারীকে পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছে। প্রাথমিকভাবে এ বিষয়ে নীরব থাকলেও অবশেষে মুখ খুলেছেন বিজয় সেতুপতি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যারা আমাকে চেনেন, তারা এই অভিযোগ শুনে হাসবেন। আমি নিজেকে জানি, আর এ ধরনের নোংরা অভিযোগ আমাকে বিন্দুমাত্র বিচলিত করে না।’
রম্য মোহনের এই অভিযোগ সামনে আসার পর বিজয়ের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের মন খারাপ হয়েছে বলে জানান অভিনেতা। তিনি বলেন, ‘টুইটটি পড়ে আমার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা খুব খারাপ বোধ করছিল।’
‘আমি তাদের সবাইকে বুঝিয়েছি যেন এই ধরনের ভিত্তিহীন কথায় গুরুত্ব না দেওয়া হয়। যিনি এমন মন্তব্য করেছেন, তিনি কিছুক্ষণের জন্য হলেও সবার মনোযোগ পেয়েছেন। তাকে এই খ্যাতি উপভোগ করতে দেওয়া হোক।’

অভিযোগকারী রম্য মোহন তার টুইটে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে মাদক সেবন ও কাস্টিং কাউচের ব্যাপকতা নিয়েও মন্তব্য করেছিলেন। তিনি লেখেন, ‘আমি এমন একটি মেয়েকে চিনি যার পরিণতি খুবই মর্মান্তিক। যৌন হেনস্তা থেকে শুরু করে অর্থ আত্মসাৎ— সব ধরনের নেতিবাচক কাজের সঙ্গে অভিনেতা জড়িত।’

পরে ওই টুইটটি মুছে দেন রম্য। তিনি জানান, যে মেয়েটির ঘটনা তিনি বর্ণনা করেছেন, তার নিরাপত্তার কথা ভেবেই তিনি টুইটটি মুছে দিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

বিজয় সেতুপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

আপডেট সময় ১২:৩৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫