ঢাকা ১২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, সাড়ে ৫ ঘণ্টা পর ছাড়লো বিমানের ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এ কারণে নির্ধারিত সময়ের সাড়ে ৫ ঘণ্টা বিলম্বে ছেড়েছে শারজাহ-ঢাকা রুটের ফ্লাইট বিজি-৩৫২।

বুধবার (৩০ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিমান সূত্রে জানা যায়, শারজাহ থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইট বিজি-৩৫২ ছাড়ার কথা ছিল স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটে, ঢাকায় পৌঁছানোর কথা ছিল বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি সময়মতো ছাড়তে পারেনি। প্রায় সাড়ে ৫ ঘণ্টা বিলম্বের পর স্থানীয় সময় ভোর ৬টা ৪২ মিনিটে ফ্লাইটটি শারজাহ ছাড়ে এবং ঢাকায় পৌঁছে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে।

এই বোয়িং-৭৩৭ উড়োজাহাজ দিয়েই পরিচালনা করার কথা ছিল ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইট। ফলে শারজাহ ফ্লাইটের বিলম্বের কারণে ব্যাংকক ফ্লাইটও নির্ধারিত সময় বেলা ১১টায় ছাড়তে পারেনি। পরে ব্যাংককগামী ফ্লাইটটি দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা ছেড়ে গেছে।
এর আগে গত ২৮ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফেরত আসে ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার। উড্ডয়নের কিছুক্ষণ পর কেবিন প্রেশারে বিপদ সংকেত পেলে পাইলট নিরাপত্তার স্বার্থে ঢাকায় ফিরে আসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি, সাড়ে ৫ ঘণ্টা পর ছাড়লো বিমানের ফ্লাইট

আপডেট সময় ০৯:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫