ঢাকা ০১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর কমপ্লেক্স স্থাপনে ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ফায়ার সার্ভিসের ফাইটারদের পদোন্নতির জট খুলছে: ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ চিলমারী নৌ-বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ সফটওয়্যার বদলের আড়ালে রংপুর সিটি করপোরেশনে ৫০ কোটি টাকা লুট ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি, ভূমিধসের আশঙ্কা সরকারি বিদ্যুৎকেন্দ্র ২৬ দিন ধরে বন্ধ, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার গুজবে পদদলিত, মন্দিরে নিহত ৭ সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ নরসিংদীতে ফের ভূমিকম্প, মৃদু কম্পনে কাঁপল ঢাকা মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম 
পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা

এএসপি নাজমুলের মা ও ছোট ভাইয়ের অ্যাকাউন্টে লেনদেন ১৫০ কোটি!

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৯২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি জানান।

নাজমুল হাসান ফিরোজ ছাড়াও তার মা, ছোট ভাইসহ পাঁচ জনের সম্পদের নোটিশ জারি করেছে দুদক। এই সদস্যদের বিরুদ্ধে ফিরোজের সম্পদ ভোগ দখল এবং অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

দুদক জানায়, এই পুলিশ কর্মকর্তার ছোট ভাই মো. এনামুল হোসেনের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮ কোটি ৪২ লাখ ৭৬ হাজার টাকা ও তার ব্যাংক লেনদেনের পরিমাণ ৮৩ কোটি ৩৩ লাখ ২৩ হাজার ৩১৬ টাকা এবং মা নাজমা বেগমের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭ কোটি ৯৩ লাখ ৪১ হাজার টাকা ও ব্যাংকে ৬৫ কোটি ৮০ হাজার ১০৭ টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

অন্যদিকে তার শ্বশুর এ কে এম ছায়াদাত হোসেন বকুলের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬ কোটি ২২ লাখ টাকা, ব্যাংক লেনদেন ৬৬ কোটি ১৫ লাখ ১০ হাজার ৯০৮ টাকা। মামাতো ভাইয়ের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭০ লাখ ৮০ হাজার টাকা, ব্যাংক লেনদেন ২৬ কোটি ৩১ লাখ ৯৯ হাজার ৮১৫ টাকা।

শ্বশুরের ব্যবসায়িক পার্টনার মো. মোস্তফা খানের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ চার কোটি টাকা, ব্যাংক লেনদেন ১২০ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৮১৮ টাকা।

প্রসঙ্গত, গত ১০ মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশ পল্লবী জোনের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ ও তার স্ত্রী সাদিয়া আইনুন নিশাতের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর কমপ্লেক্স স্থাপনে ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা

এএসপি নাজমুলের মা ও ছোট ভাইয়ের অ্যাকাউন্টে লেনদেন ১৫০ কোটি!

আপডেট সময় ০৭:২১:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫