সংবাদ শিরোনাম ::
বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কুমিল্লার নতুন ডিসি গুলশানে ৩শ’ কোটি টাকার সরকারি সম্পত্তি দখলে ভূমিদস্যু চক্রের সিন্ডিকেট ডেসটিনি থেকে ‘অতিথি ডটকম’ জেল থেকে বের হয়ে সাইফুলের আবার প্রতারনা রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ বিআরটিএর ফিটনেস সনদে মোটরযান পরিদর্শক কায়সার আলমের অনিয়ম প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি দেশীয় ফলের আয়োজনে প্রাণবন্ত বেরোবি সাংবাদিক সমিতি

মেসিদের লিগে যোগ দিলেন মুলার

ইউরোপীয় অধ্যায়ের পাঠ চুকিয়ে আরও এক তারকা ফুটবলার যোগ দিচ্ছেন মেজর লিগ সকারে (এমএলএস)। এবার লিওনেল মেসি, জর্দি আলবা, লুইস সুয়ারেজ ও হুগো লরিসদের পদাঙ্ক অনুসরণ করেছেন জার্মান তারকা মিডফিল্ডার টমাস মুলার।

যৌবনের সবকিছু উজাড় করে দিলেও ২০২৪-২০২৫ মৌসুম শেষে ৩৫ বছর বয়সী মুলারের সঙ্গে নতুন চুক্তি করেনি বায়ার্ন। এরপর নিজেকে প্রমাণ করতে কঠিন সিদ্ধান্তই নিয়েছেন মুলার। যোগ দিয়েছেন এমএলএসের ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে। কানাডিয়ান ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন মুলার।
পুরো ক্যারিয়ার জুড়ে বায়ার্নের হয়ে খেলা এই জার্মান ফরোয়ার্ড ক্লাবটির হয়ে একাধিকবার সব ধরনের শিরোপাই জিতেছেন। শেষবারের মতো বায়ার্নের হয়ে মাঠে নেমেছিলেন ক্লাব বিশ্বকাপে, যেখানে কোয়ার্টার ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন।

বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের মতে, মুলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এটাই ছিল উপযুক্ত সময়। যদিও ভবিষ্যতে মুলার অন্য কোনো ভূমিকায় ক্লাবে ফিরবেন বলেই ধারণা করা হচ্ছে। তবে আপাতত নিজের নতুন অধ্যায় শুরু করলেন মুলার।
মাঠে তার দক্ষতা ও ফিটনেস বিবেচনা করলে মুলার এমএলএস বড় ধরনের প্রভাব ফেলবেন বলেই ধারণা করা হচ্ছে।
বলে রাখা ভালো, এমএলএসে মোট ৩০টি ক্লাব প্রতিযোগিতা করে থাকে। এই টুর্নামেন্টকে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবল প্রতিযোগিতা বলা হলেও কানাডার তিনটি ক্লাব এতে অংশ নেয়। এর মধ্যে ভ্যাঙ্কুভার অন্যতম। বাকি ২৭টি ক্লাব যুক্তরাষ্ট্রের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ

মেসিদের লিগে যোগ দিলেন মুলার

আপডেট সময় ১২:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫