ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী নীলফামারী কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় যেকোনো দিন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী সার নিতে এসে দিন শেষ, রংপুরে খোলা বাজারে সার সরবরাহের দাবি মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ডিজি রেজওয়ানুর রহমানের বিরুদ্ধে লুটপাট-অনিয়মের অভিযোগ জুলাই আন্দোলনের বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দিয়েও বহাল কৃষি কর্মকর্তা তালহা জুবাাইর বিআরটিসির অকেজো বাস মেরামতে ‘অলৌকিক’ ব্যয়, ৩.৮৫ লাখ থেকে বেড়ে ৩২ লাখ! একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী

নতুন যুক্ত হচ্ছে ৪৫ লাখ ভোটার, বাদ পড়ছে ২১ লাখ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে প্রায় ৪৫ লাখের বেশি নতুন ভোটার যুক্ত হচ্ছে এবং তালিকা থেকে বাদ যাবে ২১ লাখ মৃত ভোটার।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন।

নাসির উদ্দিন বলেন, ‘ভোটার তালিকা আইন সংশোধন দেরিতে হওয়ার কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছিল, একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করবে প্রথমে। তবে আইন সংশোধনের কাজ শেষ হওয়ায় এখন একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এদিকে চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, ‘আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর যাচাইবাছাইয়ের পর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। তবে সেটা আগস্টের মধ্যে হবে কি না, এই মুহূর্তে বলতে পারছি না।’
ইসি সূত্রে জানা গেছে, দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে।

এর আগে গতানুগতি নিয়ম অনুযায়ী গত ২ জানুয়ারি খসড়া এবং ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করে ইসি। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা নতুন ভোটারদের নিয়ে দ্বিতীয়বার তালিকা প্রকাশ করতে যাচ্ছে।

এ তালিকায় ২০০৭ সালের ১ জানুয়ারির আগে যাদের জন্ম, তাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার আগে আরেকবার সম্পূরক বা খসড়া তালিকা প্রকাশ হতে পারে। ২০০৭ সালের ১ জানুয়ারির পর যাদের জন্ম এবং সেখানে চলতি বছরে তালিকা প্রকাশের সময়ে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে।

ইসি সূত্র জানায়, আগামী ১০ আগস্ট উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকা নিয়ে কারও আপত্তি থাকলে তিনি নির্দিষ্ট ফরম পূরণ করে সংশোধনের আবেদন জানাবেন। এই সময়ে ঠিকানা পরিবর্তনের আবেদনও করা যাবে।

গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল ইসি। গত ২৫ মে পর্যন্ত হালনাগাদে মোট ৬৫ লাখ ৫৬ হাজার ৫৯৫ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন ৬১ লাখ ৮৮ হাজার ৪৩ জন। যার মধ্যে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম বা ভোটারযোগ্য ছিলেন কিন্তু ভোটার হননি এমন ৪৫ লাখ ৩৪ হাজার ৮৩৯ জন রয়েছেন।

এর মধ্যে পুরুষ ১৮ লাখ ৯৬ হাজার ৮২৮, নারী ২৬ লাখ ৩৭ হাজার ৮৫৭ ও ১৫৪ জন হিজড়া রয়েছেন। আর ২০০৭ সালের ২ জানুয়ারি থেকে ২০১৮ সালের ১ জানুয়ারি জন্ম এমন ১৬ লাখ ৫৩ হাজার ২০৪ জন ভোটার হওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ৮ হাজার ৩১৫, নারী ৭ লাখ ৪৪ হাজার ৮৬১ ও ২৮ জন হিজড়া রয়েছেন।

এ সময় মৃত ভোটার কর্তনের তথ্য সংগ্রহ করা হয়েছে ২১ লাখ ৭৬ হাজার ৮১৪টি। এর মধ্যে সার্ভারে কর্তন এন্ট্রি করা হয়েছে ২০ লাখ ৫৪ হাজার ৬৬৫টি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন যুক্ত হচ্ছে ৪৫ লাখ ভোটার, বাদ পড়ছে ২১ লাখ

আপডেট সময় ১১:২৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫