ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন
মাইলস্টোন ট্র্যাজেডি

এখনো দগ্ধ ৩ জন আইসিইউতে

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো দগ্ধ ৩ জন আইসিইউতে আছে বলে জানিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, এই ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে ৩৩ জন রোগী ভর্তি আছে। তাদের মধ্যে আইসিইউতে আছে ৩ জন। ১১ জন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ও ১৯ জন কেবিনে চিকিৎসাধীন আছে।
তিনি আরও জানান, সোমবার থেকে এখন পর্যন্ত রোগীদের শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। কাউকে ছাড়পত্রও দেওয়া হয়নি। তবে চলতি সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে কিছু রোগীকে ছাড়পত্র দেওয়া হবে।

ডা. নাসির উদ্দিন বলেন, দগ্ধ সব রোগীকে ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার সঙ্গে মানসিক চিকিৎসার গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। এ বিষয়ে নিয়মিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হচ্ছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। যাদের ছাড়পত্র দেওয়া হচ্ছে পরবর্তীতে ফলোআপ চিকিৎসার জন্য তারা আসবে। তাদের পরে অপারেশনও লাগতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

মাইলস্টোন ট্র্যাজেডি

এখনো দগ্ধ ৩ জন আইসিইউতে

আপডেট সময় ০৭:৩৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫