ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন
মাহমুদুর রহমান

জুলাই গণহত্যার বিচারে বাধা সৃষ্টিকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, পৃথিবীর ইতিহাসে যুগে যুগে বিভিন্ন বিপ্লবে বিভিন্ন নায়কের জন্ম হয়, জুলাই বিপ্লবের নায়করা তেমনি ভবিষ্যতে এ দেশের দীপশিখা হয়ে থাকবে। মুগ্ধ, ইয়ামিন, আনাসসহ শত শহীদরা এ দেশে আমাদের বিপ্লবের নায়ক হিসেবে থাকবে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জুলাই গণহত্যার বিচার : আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, সবচেয়ে অনুতাপের বিষয় হচ্ছে যারা এ গণহত্যা চালিয়েছিল সেই ফ্যাসিস্টদের কাউকেই এখনো পর্যন্ত অনুশোচনা করতে দেখি না। তারা এক দানব সিস্টেম তৈরি করেছিল এ দেশে । এই গণহত্যা শুধু গাজার গণহত্যার সঙ্গেই তুলনীয়, তাও সেটি ভিন্ন জাতিরা চালাচ্ছে অন্য জাতির বিরুদ্ধে। কিন্তু হাসিনা এ জাতির বিরুদ্ধেই গণহত্যা চালিয়েছিলেন।

জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, এ বিচার হতেই হবে। যারা এ বিচার বাধাগ্রস্ত করবে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

বিগত ১৫ বছরে তার প্রতি হাসিনার দমন-পীড়নের সামান্য কিছু বিষয় উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, আমার বিরুদ্ধে ১২৫টি মিথ্যা মামলা করা হয়েছিল, যার মধ্যে হাসিনাপুত্র জয়কে হত্যা প্রচেষ্টার মতো সাজানো মামলাও ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

মাহমুদুর রহমান

জুলাই গণহত্যার বিচারে বাধা সৃষ্টিকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে

আপডেট সময় ০৪:৫৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫