পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলামকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনমের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা নজরুল ইসলাম ১৯৯৩ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মজীবন শুরু করেন।
১৯৯৫ সালে তিনি জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে প্রেষণে নিযুক্ত হন এবং প্রায় তিন বছর দায়িত্ব পালনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখেন। এ ছাড়া তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
সচিবালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়; সচিবের একান্ত সচিব পদে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জননিরাপত্তা বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ে দায়িত্ব পালনে দক্ষতার স্বাক্ষর রাখেন।
নিজস্ব প্রতিবেদক : 






















