সংবাদ শিরোনাম ::
বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কুমিল্লার নতুন ডিসি গুলশানে ৩শ’ কোটি টাকার সরকারি সম্পত্তি দখলে ভূমিদস্যু চক্রের সিন্ডিকেট ডেসটিনি থেকে ‘অতিথি ডটকম’ জেল থেকে বের হয়ে সাইফুলের আবার প্রতারনা রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ বিআরটিএর ফিটনেস সনদে মোটরযান পরিদর্শক কায়সার আলমের অনিয়ম প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি দেশীয় ফলের আয়োজনে প্রাণবন্ত বেরোবি সাংবাদিক সমিতি

জাতীয় দলের পর ক্লাবেও রোনালদোর সতীর্থ হচ্ছেন ফেলিক্স!

বেনফিকায় আলো ছড়িয়ে ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কেড়েছিলেন জোয়াও ফেলিক্স। কিন্তু কোনো ক্লাবেই বেশিদিন ঠাঁই হয়নি তার। বিভিন্ন সময় আলাদা ক্লাবে ধারে খেলতে থাকা এই পর্তুগিজ তারকার নতুন ঠিকানা আল নাসর। ফেলিক্সকে দলে ভেড়াতে এরই মধ্যে চেলসির সঙ্গে সৌদি আরবের ক্লাবটি সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ‘দ্য অ্যাথলেটিক।’
এক প্রতিবেদনে অ্যাথলেটিক জানিয়েছে, চেলসিকে ৪৩০ কোটি ১৪ লাখ টাকা দিতে রাজি হয়েছে আল নাসর। অ্যাড অনস-সহ পরিমাণটা দাঁড়াচ্ছে মোট ৭১৬ কোটি ৯০ লাখ টাকা। অবশ্য ফেলিক্সের সাথে কত বছরের জন্য চুক্তি হতে পারে সংবাদমাধ্যমটি তা এখনো জানায়নি। তবে শোনা যাচ্ছে ২০৩০ সাল পর্যন্ত ফেলিক্সের সঙ্গে চুক্তি করতে পারে ক্লাবটি।

শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। এমনটা হলে জাতীয় দলের পর ক্লাব পর্যায়েও ক্রিস্টিয়ানো রোনালদোকে সতীর্থ হিসেবে পাবেন জোয়াও ফেলিক্স। জাতীয় দলে দুজন যেভাবে খেলেছেন ক্লাবে সেটার প্রতিফলন ঘটাতে পারলে বেশ খুশিই হবে আল নাসর।
বেনফিকায় বেড়ে ওঠা ফেলিক্স সিনিয়র দলের হয়ে প্রথম মৌসুমে ২৬ ম্যাচে ১৫ গোল করে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেন। ১ হাজার ৮০৬ কোটি ৫৮ লাখ টাকায় পর্তুগালের স্ট্রাইকারের সঙ্গে ৭ বছরের চুক্তি করেছিল স্প্যানিশ ক্লাবটি। তবে প্রতিভার ঝলক দেখাতে ব্যর্থ হন তিনি।

এরপর ফেলিক্সকে চেলসি ও বার্সেলোনায় ধারে খেলতে পাঠায় অ্যাথলেটিকো। গত বছর চেলসি ৭ বছরের জন্য এই ফরোয়ার্ডকে পুরোপুরি কিনে নেয়। কিন্তু ইংলিশ ক্লাবেও সামর্থ্যর প্রমাণ দিতে না পারায় সর্বশেষ মৌসুমে এসি মিলানে ধারে খেলায় তারা। এবার কোনো ক্লাবে ধারে নয়, আল নাসরের কাছে বিক্রি করতে রাজি হয়েছে চেলসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ

জাতীয় দলের পর ক্লাবেও রোনালদোর সতীর্থ হচ্ছেন ফেলিক্স!

আপডেট সময় ১২:০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫