ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিসিএস প্রশ্নফাঁস মামলায় আদালতে জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কতা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায় আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা

বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান ও তার স্ত্রীর নামে দুর্নীতির ২ মামলা

অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে সন্দেহভাজন লেনদেনের অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৭ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক তানজির হাসিব সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম মামলায় সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে মোট ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার নামে থাকা ৬টি ব্যাংক হিসাবে মোট ১৪ কোটি ৮ লাখ ৫৭ হাজার ১৪৫ টাকা জমা ও ১৩ কোটি ৫৫ লাখ ৯ হাজার ৫৫৬ টাকা উত্তোলনসহ প্রায় ২৭ কোটি ৬৩ লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে তাহমিদা বেগম এবং তার স্বামী শেখ আব্দুল হান্নানকে। ওই মামলার এজাহারে বলা হয়েছে, তাহমিদা বেগম জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা বলা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) এবং দণ্ডবিধির ১০৯ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গত ৬ মে আদালতের নির্দেশনায় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের জমিসহ তিনটি ফ্ল্যাট ক্রোক ও ৬টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়।

ক্রোক আদেশ হওয়া সম্পদের মধ্যে রয়েছে— খিলক্ষেতে ৬ তলা ভবনের ৬ষ্ঠ তলার ৬৯৯ বর্গফুট ও ৮২৩ বর্গফুটের দুটি ফ্ল্যাট, মিরপুরের ডিওএইচ এলাকায় ২২৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট, মিরপুরের সামরিক অফিসার আবাসিক প্রকল্পের নির্মাণাধীন ৭ তলা ভবন ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৭ শতকের বেশি ২ দলিলের জমি। গত ৫ মে শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং মেয়ে সানজিদা আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ

বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান ও তার স্ত্রীর নামে দুর্নীতির ২ মামলা

আপডেট সময় ০৪:২২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫