ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন
জুলাই গণঅভ্যুত্থান

চোখ হারানো ১১ জন পেলেন ওমরাহ গমনের ২২ টিকিট-চেক

জুলাই গণঅভ্যুত্থানে দুই চোখ হারানো ১১ জনকে একজন করে অভিভাবকসহ বেসরকারি উদ্যোগে ওমরাহ করানো হচ্ছে।

এরই অংশ হিসেবে শনিবার (২৬ জুলাই) হোটেল সোনারগাঁওয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে ২২ জনকে বিমান টিকিট ও অতিরিক্ত খরচের জন্য জনপ্রতি ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে তাদের হাতে বিমান টিকিট ও টাকার চেক তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বিমান টিকিট দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স, আর জনপ্রতি ৫০ হাজার করে টাকা দেয় স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স।

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী ও চক্ষু হাসপাতালে জুলাই আহতদের চিকিৎসা সমন্বয়ক ডা. যাকিয়া সুলতানা নীলা।
দুই চোখ হারানো জুলাই আহত ১১ জন হলেন- মোজাম্মেল হক, তৌহিদ উদ্দিন ভূঞা, মো. বেল্লাল হোসেন, রাকিবুল ইসলাম, দুর্জয় আহম্মেদ, ওমর ফারুক, সাব্বির আহমেদ, আমজাদ হোসেন, হিমেল, নিলু পারভীন ও মিজানুর রহমান বাদল। তারা সহযোগী ছাড়া চলাফেরা করতে পারেন না। সে কারণে তাদের সঙ্গে এটেন্ডেন্ট বা অভিভাবকসহ ২২ জনকে ওমরাহ পালনে পাঠানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

জুলাই গণঅভ্যুত্থান

চোখ হারানো ১১ জন পেলেন ওমরাহ গমনের ২২ টিকিট-চেক

আপডেট সময় ০৮:৫২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫