ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন
মাইলস্টোন ট্র্যাজেডি

‘আমার বন্ধুরা পুড়ে যাচ্ছে, ওদের বাঁচাও’

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন। গত দুদিনের তুলনায় এখন অপেক্ষাকৃত ভালো আছেন তিনি। শুক্রবার (২৫ জুলাই) রাতে স্বাভাবিকভাবে খাবারও খেতে পেরেছেন। রাতে ঘুমও ভালো হয়েছে তার। ঘুম থেকে উঠে সকালে নাস্তাও হয়েছে, চিকিৎসক, নার্স ও পরিবারের সদস্যরাও সার্বক্ষণিক তার পাশে থাকছেন।

তবে শুক্রবার সন্ধ্যায় সেদিনের বিমান দুর্ঘটনার স্মৃতি মনে করে হঠাৎ উত্তেজিত হয়ে তিনি বলতে থাকেন, আমার বন্ধুরা আগুনে পুড়ে যাচ্ছে, ওদের বাঁচাও। ওদের কীভাবে বাঁচাব, আমিও তো পুড়ে যাচ্ছি! এ সময় মনোচিকিৎসক ও ক্লিনিক্যাল সাইকোলজিস্টসহ পরিবারের সদস্যরা তাকে আশ্বস্ত করে বলেন, তোমার বন্ধুরা হাসপাতালে চিকিৎসাধীন, ওরা ভালো আছে। তুমিও তো ভালো আছো। এ কথা বুঝিয়ে বলার পরই শান্ত হন তিনি।
বিমান দুর্ঘটনায় মানসিক স্বাস্থ্যসেবা প্রদানে গঠিত কমিটির সদস্য সচিব ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক (সাইকিয়াট্রি) ডা. মোহাম্মদ জুবায়ের মিয়া শনিবার (২৬ জুলাই) সকালে জাগো নিউজ এর এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, বিমান দুর্ঘটনায় ১৮ বছরের এক কলেজ শিক্ষার্থী গত দুদিন যাবৎ তাদের হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি জানান, এ শিক্ষার্থী সেদিন উদ্ধারকাজে অংশ নিয়েছেন। শারীরিকভাবে খুব বেশি আঘাতপ্রাপ্ত না হলেও উদ্ধার কার্যক্রমের সময় শিক্ষার্থীদের দগ্ধ হওয়ার বিভিন্ন ঘটনা তার মনে আঘাত হেনেছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ওই শিক্ষার্থী অ্যাকিউট স্ট্রেস রিঅ্যাকশনে ভুগছেন। সেদিনের ঘটনার বিভিন্ন স্মৃতি মনে করে মাঝে মাঝে ওই ঘটনার বর্ণনা (বন্ধুরা পুড়ে যাচ্ছে ওদের বাঁচাও, আমাকে বাঁচাও) ইত্যাদি বলছেন।
গত দুদিন যাবৎ তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কাউন্সেলিং এর মাধ্যমে তাকে বোঝানো হচ্ছে যে, তার বন্ধুরা ভালো আছে, তিনিও বিপদমুক্ত।

ডা. মোহাম্মদ জুবায়ের মিয়া জানান, গত দুদিনের তুলনায় আজ (শনিবার) ওই শিক্ষার্থী অপেক্ষাকৃত ভালো আছেন। তিনি বাড়ি ফিরে যেতে চাচ্ছেন । চিকিৎসকরা তাকে দ্রুতই বাড়ি ফিরে যেতে পারবে বলে আশ্বস্ত করছেন বলেও জানান এই চিকিৎসক।

গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। এতে ওই যুদ্ধবিমানের পাইলট, স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকসহ ৩৫ জন নিহত হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

মাইলস্টোন ট্র্যাজেডি

‘আমার বন্ধুরা পুড়ে যাচ্ছে, ওদের বাঁচাও’

আপডেট সময় ০৪:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫