ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাছের উৎপাদন বাড়াতে পর্যাপ্ত অভয়াশ্রম নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাংগরা বাজার থানায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিসিএস প্রশ্নফাঁস মামলায় আদালতে জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কতা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী
মাইলস্টোন ট্র্যাজেডি

আহতদের চিকিৎসায় অংশ নিয়েছে চীনের মেডিকেল টিম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিচ্ছে চীনা মেডিকেল টিম। বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে বাংলাদেশে এসেছে চীনের এই মেডিকেল টিম।

শনিবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার চীনের দূতাবাস। এর আগে গতকাল শুক্রবার উহান থার্ড হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত দলটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের চিকিৎসায় অংশ নেন।
বিজ্ঞপ্তিতে চীনের দূতাবাস জানায়, চীনের চিকিৎসকরা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে আহতদের ক্ষতস্থানে সংক্রমণ রোধ, নিয়মিত ড্রেসিং পরিবর্তন, ক্ষত পরিষ্কার ও সার্জারির প্রস্তুতিমূলক কাজসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। একই সঙ্গে তারা হাতে-কলমে সহায়তা করেন। তারা আর্টেরিয়াল পাঙ্কচারসহ বিভিন্ন চিকিৎসা প্রক্রিয়ায়ও অংশগ্রহণ করেন।

এছাড়া, চীনের মেডিকেল টিম বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি ভারত ও সিঙ্গাপুরের মেডিকেল দলের সঙ্গেও যৌথ বৈঠক করেছে।

আহতদের সুচিকিৎসা নিশ্চিতে তারা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত এবং ভবিষ্যতেও পাশে থাকবে বলে আশ্বস্ত করেছে চীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাছের উৎপাদন বাড়াতে পর্যাপ্ত অভয়াশ্রম নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মাইলস্টোন ট্র্যাজেডি

আহতদের চিকিৎসায় অংশ নিয়েছে চীনের মেডিকেল টিম

আপডেট সময় ০৩:৫৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫