ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

ক্যান্টিনে খাবারের জন্য অপেক্ষা করায় বেঁচে যায় জাহারা

ছোট বোন আলবীরার ক্লাস প্রায় শেষ। ছুটি হলেই দুই বোন একসঙ্গে খাবে বলে স্কুলের ক্যান্টিনে অপেক্ষা করছিল বড় বোন জাহারা। মুহূর্তেই বিমান দুর্ঘটনার কবলে পড়ে আলবীরা। এতে ছোট বোন আলবীরা পুড়লেও খাবারের জন্য অপেক্ষা করায় বেঁচে যায় জাহারা। না হলে হয়ত জাহারাকেও পুড়তে হতো।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউডে এভাবেই কথাগুলো বলছিলেন কক্সবাজার থেকে দেখতে আসা তাদের জেঠাতো বোনের জামাই আব্দুল মাজেদ।
আলবীরার অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো। আজ আবারও ড্রেসিং করানো হচ্ছে বলেও জানান আব্দুল মাজেদ। তিনি আরও বলেন, আলবীরারা তিন ভাই দুই বোন। দুই বোনের মধ্যে আলবীরা ছোট। তারা দুই ভাই ও দুই বোন সবাই মাইলসস্টোনে পড়ে। দুর্ঘটনার দিন মাসহ দুইভাই কক্সবাজার থাকায় সেদিন তারা দুই বোন স্কুলে যায়। দুপুর ১২টার দিকে আলবীরার মা ও দুই ভাই কক্সবাজার থেকে ঢাকায় ফেরেন। তার কিছুক্ষণ পরেই বিমান দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জসিম উদ্দিনের মেয়ে রুবাইদা নূর আলবীরা (১০)। সেদিনের বিমান দুর্ঘটনায় তখন আলবীরা বুদ্ধি করে সিনিয়র ভাইকে বলেছিল ভাইয়া আমাকে একটু ধরো। তখন সে আলবীরাকে নিয়ে বের হয়ে উত্তরার বিভিন্ন হাসপাতালে গিয়ে কোথাও চিকিৎসা না পেয়ে সরাসরি অ্যাম্বুলেন্সে করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায়। পরে পিতা-মাতা ফেসবুকের মাধ্যমে খবর পেয়ে তাকে শনাক্ত করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

ক্যান্টিনে খাবারের জন্য অপেক্ষা করায় বেঁচে যায় জাহারা

আপডেট সময় ০৭:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫