ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা মাছের উৎপাদন বাড়াতে পর্যাপ্ত অভয়াশ্রম নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাংগরা বাজার থানায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
মাইলস্টোনের বিবৃতি

এখনো নিখোঁজ তিন শিক্ষার্থী ও দুই অভিভাবক

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী অ্যাকাডেমিক ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়।

বিবৃতির তথ্যমতে, মর্মান্তিক এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন শিক্ষার্থী, দুজন শিক্ষক ও দুজন অভিভাবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তারা। এছাড়া তিনজন শিক্ষার্থী ও দুজন অভিভাবক এখনো নিখোঁজ বলে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গত ২১ জুলাই দুপুর ১টা ১২ মিনিট থেকে ১টা ১৪ মিনিটের মধ্যে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয় এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান। এতে গুরুতর আহত হয়েছেন ৫১ জন, যাদের মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৪০ জন। বাকিদের মধ্যে সাতজন শিক্ষক, একজন অভিভাবক, একজন আয়া ও একজন পিয়ন। এখনো নিখোঁজ তিনজন শিক্ষার্থী ও দুজন অভিভাবক।

মাইলস্টোন কর্তৃপক্ষ জানায়, ২২ জুলাই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিমানবাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর, গণমাধ্যম ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থী ও সন্তান হারানোর এ চরম শোকসন্তপ্ত অবস্থায় যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা সবার দোয়া ও সহমর্মিতা কামনা করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন

মাইলস্টোনের বিবৃতি

এখনো নিখোঁজ তিন শিক্ষার্থী ও দুই অভিভাবক

আপডেট সময় ০৬:২৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫