ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

মাইলস্টোন ট্রাজেডি : ‘ক্লাউড’ ও ‘স্কাই’ সেকশনেই মারা গেছে ৯ শিশু

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে প্রাথমিক স্তরের শিশুরা। কেবল তৃতীয় শ্রেণির ‘ক্লাউড’ ও ‘স্কাই’ সেকশনেই প্রাণ হারিয়েছে ৯ জন শিশু শিক্ষার্থী। পুরো ঘটনায় এখন পর্যন্ত ১৮ শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত হয়েছে।
প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার (২৪ জুলাই) এক সারসংক্ষেপ প্রতিবেদনে জানায়, দুর্ঘটনার সময় স্কুল ভবনের বিভিন্ন শ্রেণি ও সেকশনে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল। বিমানটি ভবনের মধ্যাংশে বিধ্বস্ত হওয়ায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে নিচতলার ক্লাসরুমগুলোতে, যেখানে মূলত তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা অবস্থান করছিল।

বাংলা ভার্সনের তৃতীয় শ্রেণির ‘ক্লাউড’ সেকশনের ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ৮ জন নিহত, ২৭ জন নিরাপদ, এবং কেউ কেউ আঘাত পেয়েছে। একই শ্রেণির ‘স্কাই’ সেকশনে ১ জন নিহত এবং ৩ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।
এছাড়া বাংলা ভার্সনের চতুর্থ শ্রেণির ‘দোয়েল’ সেকশনে ১ জন এবং ইংলিশ ভার্সনের ষষ্ঠ, সপ্তম ও দ্বিতীয় শ্রেণির বিভিন্ন সেকশনে আরও ৬ জন শিক্ষার্থী মারা গেছে। বিশেষভাবে, সপ্তম শ্রেণির ‘আলামান্ডা’ সেকশনে প্রাণ হারিয়েছে ৪ জন শিক্ষার্থী। এছাড়া, কলেজ শাখার চারটি বিভাগের ৮ জন শিক্ষার্থীও আহত হয়েছে।
সবমিলিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনায় স্কুল শাখার ১৮ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ২ জন অভিভাবক মৃত্যুবরণ করেন। এ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন ৫১ জন। এদের মধ্যে ৪০ শিক্ষার্থী, ৭ জন শিক্ষক, ১ জন অভিভাবক, ১ জন আয়া ও ১ জন পিয়ন রয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৫ জন। যাদের মধ্যে রয়েছেন ৩ জন শিক্ষার্থী ও ২ জন অভিভাবক।

উল্লেখ্য, গত ২১ জুলাই সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় প্রতিষ্ঠানটির চলমান ক্লাসে উপস্থিত ছিলেন বহু শিক্ষার্থী ও শিক্ষক। এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

তবে আন্তঃবাহনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) গতকাল পর্যন্ত তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ছিল ৩১। আজকে মারা যাওয়া মাহাতাবকে দিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২ জনে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

মাইলস্টোন ট্রাজেডি : ‘ক্লাউড’ ও ‘স্কাই’ সেকশনেই মারা গেছে ৯ শিশু

আপডেট সময় ০৫:২৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫