ঢাকা ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা মাছের উৎপাদন বাড়াতে পর্যাপ্ত অভয়াশ্রম নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাংগরা বাজার থানায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের

ত্রুটির কারণে ২৮৭ যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ২০ মিনিট পর যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ফ্লাইটটিতে ২৮৭ জন যাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ফ্লাইটটি নির্ধারিত সময় সকাল ৮টা ৩৭ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে যান্ত্রিক ত্রুটির কারণ প্রায় ২০ মিনিট পর আবার শাহ আমানতে নিরাপদে অবতরণ করে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যান্ত্রিক ত্রুটির পরও ফ্লাইটটি নিরাপদে চট্টগ্রামে অবতরণ করেছে এবং যাত্রীদের সবাই নিরাপদে আছেন। পরে মাস্কাট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে বেলা ১১টায় চট্টগ্রামে আটকেপড়া যাত্রীদের ঢাকায় পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় ফ্লাইটে ২৮৭ জন যাত্রী ছিলেন। ফ্লাইটটি বর্তমানে শাহ আমানত বিমানবন্দরের বে নম্বর-৮-এ অবস্থান করছে। যান্ত্রিক ত্রুটি বের করার জন্য বিমানের প্রকৌশল বিভাগ কাজ করছে বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা

ত্রুটির কারণে ২৮৭ যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ

আপডেট সময় ০২:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫