ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

মাইলস্টোন কলেজে ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু

উত্তরায় বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সীমিত পরিসরে ক্লাস শুরু হবে আগামী রোববার (২৭ জুলাই) থেকে। প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু করা হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য শ্রেণির পাঠদান কার্যক্রম শুরু করা হবে।

বুধবার (২৩ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় প্রতিষ্ঠানটি বড় ধরনের আঘাতের মুখে পড়েছে। শিক্ষার্থীদের মানসিক চাপ থেকে বের করে আনতে এবং একাডেমিক ক্ষতি কাটিয়ে উঠতে ধাপে ধাপে শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর আছড়ে পড়ে। মর্মান্তিক এই ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।

বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ দুর্ঘটনায় এখনো ১৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১১ জনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে সেখানে ৪৫ জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া সিএমএইচ-এ মৃত্যু হয়েছে ৯ জনের, যেখানে ১৫ জন ভর্তি রয়েছেন। বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত মোট ২৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। ঢাকার ৯টি হাসপাতালে মোট ৫৭ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

মাইলস্টোন কলেজে ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু

আপডেট সময় ১১:৩৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫