ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন বন কর্মকর্তা হয়েও বানে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

সদ্য প্রয়াত শিল্পী ওজির ভয়ংকর অতীত, হত্যা করেন ১৭টি বিড়াল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:৩১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৬৮৭ বার পড়া হয়েছে

গত মঙ্গলবার প্রয়াত হন মেটাল জগতের আলোচিত-সমালোচিত শিল্পী ওজি ওসবোর্ন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত জগতে। তবে মৃত্যু পরবর্তী সময়েও আলোচনায় উঠে এসেছে ওজির বিতর্কিত অতীত, বিশেষ করে ১৯৮০ সালে নিজের ১৭টি পোষ্য বিড়াল হত্যা করার ভয়াবহ ঘটনাটি।
জানা গেছে, জীবনের একটি দীর্ঘ সময় মাদকাসক্তিতে জর্জরিত ছিলেন ওজি। সেই সময়কার এক ভয়ংকর ঘটনার কথা নিজেই স্বীকার করেছিলেন একাধিক সাক্ষাৎকারে। বলেছিলেন, ‘আমি মাদকে ডুবে ছিলাম। মাদকাসক্তির অন্তিম পর্যায় পৌঁছানোর পরে আমাদের সব বিড়ালকে আমি গুলি করে মেরে ফেলি। ১৭টা বিড়াল ছিল আমাদের। সবাই শেষ হয়ে যায়।’

১৯৮০ সালে প্রথম স্ত্রী থেলমা রাইলির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল ওজির। এর পরে শ্যারন নামের এক নারী ওজি ওসবোর্নকে বিয়ে করেন। ৪০ বছরের দাম্পত্য তাদের। দ্বিতীয় বিয়ের কয়েক দিনের মধ্যেই এই বিড়াল হত্যার ঘটনাটি ঘটে। এই ঘটনার সময় তার বাড়িতে স্ত্রী ছিলেন না। বাড়ি ফেরার পরে শ্যারন দেখেছিলেন, পিয়ানোর নীচে বসে আছেন ওজি। তার এক হাতে বন্দুক, আর এক হাতে ছুরি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস

সদ্য প্রয়াত শিল্পী ওজির ভয়ংকর অতীত, হত্যা করেন ১৭টি বিড়াল

আপডেট সময় ১১:৩১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫