ঢাকা ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা মাছের উৎপাদন বাড়াতে পর্যাপ্ত অভয়াশ্রম নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাংগরা বাজার থানায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের

সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের এপিএস নজরুল কারাগারে

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১০:৫৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৬৭৬ বার পড়া হয়েছে

সাবেক নৌপরিবহন মন্ত্রী, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানের সাবেক এপিএস নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৩ জুলাই) বিকেলে মাদারীপুর জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এলিয়াম হোসেন এই আদেশ দেন।

এর আগে, সকালে মাদারীপুর পৌরসভার থানতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি সদর উপজেলার খোঁয়াজপুর গ্রামে।
জানা যায়, সদরের খোঁয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন নজরুল ইসলাম। এ ছাড়া দীর্ঘদিন ধরে তিনি শাজাহান খানের এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনা সরকার পতনের পর অনেকটাই আত্মগোপনে ছিলেন তিনি। পরে বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, সদর উপজেলার থানতলী এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় আটকের পর নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে আদালতে পাঠালে জেলহাজতে প্রেরণ আদেশ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা

সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের এপিএস নজরুল কারাগারে

আপডেট সময় ১০:৫৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫