ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা
মাইলস্টোন ট্র্যাজেডি

কোনো গ্রুপের রক্তের সংকট নেই: উপ-প্রেস সচিব

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের জন্য প্রয়োজনীয় রক্ত (সব ব্লাড গ্রুপ) নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, কোনো গ্রুপের রক্তের সংকট নেই। প্রয়োজনীয় রক্ত নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যথেষ্ট সংখ্যক স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী ব্যক্তির ব্লাড গ্রুপ, নাম ও ফোন নম্বর তালিকাভুক্ত করা আছে।
বুধবার (২৩ জুলাই) রাতে এ তথ্য জানান তিনি। আবুল কালাম আজাদ মজুমদার বলেন, যেহেতু এ ধরনের রোগীর ক্ষেত্রে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেওয়া হয়, তাই আগে সংগ্রহ করে রাখা হচ্ছে না। যখনই বিশেষজ্ঞরা মনে করবেন প্রয়োজন, তখনই তালিকাভুক্ত স্বেচ্ছাসেবীর সঙ্গে যোগাযোগ করে রক্ত সংগ্রহ করে রোগীকে দান করা হবে।
এমতাবস্থায় কোনো গ্রুপের রক্তের সংকট নেই। এমনকি সে ধরনের পরিস্থিতির উদ্ভব হওয়ার কোনো সম্ভাবনা নেই। সবাইকে এ বিষয়ে আশ্বস্ত করা হচ্ছে। যে কোনো গ্রুপের রক্তের প্রয়োজনে ফোকাল পারসন ডেপুটি সিভিল সার্জন সরকার ফারহানা কবীরের সঙ্গে যোগাযোগ (০১৭৯২৭৪৪৩২৫) করার জন্য অনুরোধ করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

মাইলস্টোন ট্র্যাজেডি

কোনো গ্রুপের রক্তের সংকট নেই: উপ-প্রেস সচিব

আপডেট সময় ০৯:৪৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫