ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

মাইলস্টোনের প্রধান ফটকে তালা, গণমাধ্যমকর্মীদের ঢুকতে মানা

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশে সাংবাদিক এবং অভিভাবকদের বাধা দিচ্ছে কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ প্রবেশ করতে পারছেন না।

বুধবার (২৩ জুলাই) সকাল থেকে এই বিধিনিষেধ জারি করে মাইলস্টোন কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের ভেতর থেকে তালা ঝুলিয়ে রেখেছে কর্তৃপক্ষ। ফটকের ভেতরে নিরাপত্তাকর্মীরা দাঁড়িয়ে আছেন। পুলিশের কয়েকজন সদস্যও সেখানে বসে আছেন। বাইরে গণমাধ্যমকর্মী এবং অভিভাবকরা দাঁড়িয়ে আছেন। এর মধ্যে আশপাশের এলাকায় উৎসব জনতাও আছেন। তাদের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, তার জবাবে নিরাপত্তাকর্মীরা জানান, স্কুল কর্তৃপক্ষ তাদের নিষেধ করেছেন।

উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে মাইলস্টোনে এসেছেন আমির হোসেন। এ স্কুলের নবম শ্রেণিতে তার ছেলে পড়ে। বিমান বিধ্বস্তের ঘটনায় তার ছেলের কোনো ক্ষতি হয়নি। তারপরও তিনি নিজ চোখে স্কুলটি দেখতে যান।

আলাপকালে আমির হোসেন বলেন, বিমান বিধ্বস্তের সময় (২১ জুলাই) অফিসের কাজে ঢাকার বাইরে ছিলাম। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রাতে ঢাকা ফিরেছি। তাই এখন স্কুলটা দেখতে আসলাম। কিন্তু স্কুলের ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

মাইলস্টোনের প্রধান ফটকে তালা, গণমাধ্যমকর্মীদের ঢুকতে মানা

আপডেট সময় ১২:৩২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫