ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

মাইলস্টোনে শতাধিক পুলিশকে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা

বিমান বিধ্বস্তের ঘটনায় ৬ দফা দাবিতে আন্দোলনের মুখে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৫ নম্বর ভবনে শতাধিক পুলিশকে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা। তারা কলেজ ক্যাম্পাস থেকে গণমাধ্যমকর্মীদের বের করে দিচ্ছেন।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টার পর এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা ৫ নম্বর ভবনের দিকে ইট ছুড়ে মারছেন। এতে ভবনের গ্লাস ভেঙে গেছে।
এর আগে দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বের হয়ে আসেন।

তবে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দুই উপদেষ্টা ও প্রেস সচিব আবারও কলেজের ভেতরে ঢুকে যান। তারাও সেখানে অবরুদ্ধ অবস্থায় আছেন বলে জানা গেছে।
এদিকে, শিক্ষার্থীদের ৬টি দাবির প্রতিটিই যৌক্তিক বলে এক বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং।

এর আগে গতকাল সোমবার বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছেন বলে জানিয়েছে আইএসপিআর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

মাইলস্টোনে শতাধিক পুলিশকে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা

আপডেট সময় ০৪:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫