ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

জাতীয় বার্নে কড়াকড়ি, নির্দিষ্ট পরিচয় ছাড়া মিলছে না প্রবেশাধিকার

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোগী, আত্মীয় এবং স্টাফ ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি সেনাবাহিনীর অনুমতি ছাড়া প্রবেশ করতে পারছেন না সাংবাদিকও।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ইন্সটিটিউটে এ দৃশ্য দেখা যায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে আনসার সদস্য ও প্রবেশমুখে সেনা সদস্যদের কড়া নিরাপত্তায় দেখা গেছে।

আহতদের ভিড় এবং জনসমাগম সামাল দিতে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশে কঠোরতা আরোপ করেছে কর্তৃপক্ষ। ইনস্টিটিউটে প্রবেশ করতে হলে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দেখাতে হচ্ছে। রোগীর স্বজনদেরও জানাতে হচ্ছে, কার আত্মীয়, রোগীর নাম এবং কোন ওয়ার্ডে আছেন। পরিচয় নিশ্চিত হলেই মিলছে প্রবেশাধিকার।
কর্তব্যরত আনসার সদস্য জানান,বাড়তি ভিড় ঠেকাতেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীও কড়া নিয়ন্ত্রণ করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

জাতীয় বার্নে কড়াকড়ি, নির্দিষ্ট পরিচয় ছাড়া মিলছে না প্রবেশাধিকার

আপডেট সময় ১০:২৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫