ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

ধোঁয়া-কান্নায় আতঙ্ক, হেলিকপ্টার-অ্যাম্বুলেন্সে চলছে উদ্ধার অভিযান

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি মাইলস্টোন কলেজের মাঠে বিধ্বস্ত হয়। বিকট শব্দ ও আগুনের গোলা ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের চলমান শ্রেণি কার্যক্রমে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকরা তীব্র আতঙ্কে পড়ে যান।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স পৌঁছায়। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি উদ্ধার কার্যক্রমে যুক্ত করা হয়েছে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও।

জানা গেছে, দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুল ও কলেজে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। হঠাৎ বিমান বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীরা দিশেহারা হয়ে পড়ে। অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে, কেউ কেউ আশেপাশের রুম থেকে দৌড়ে মাঠে ছুটে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকরা ছুটে আসেন সন্তানদের খোঁজে। কলেজের প্রবেশপথে ও আশপাশে উদ্বিগ্ন অভিভাবকদের দীর্ঘ সারি তৈরি হয়।
কলেজের জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, শ্রেণি কার্যক্রম চলছিল। হঠাৎ বিকট শব্দে সবাই চমকে ওঠে। শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে শিক্ষকরা দ্রুত ব্যবস্থা নেন। স্থানীয় হাসপাতালে কয়েকজনকে পাঠানো হয়েছে। তবে হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো আমাদের হাতে নেই।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১টা ১৮ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে আটটি ইউনিট পাঠানো হয়, পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। পাশাপাশি বিমান বাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

ধোঁয়া-কান্নায় আতঙ্ক, হেলিকপ্টার-অ্যাম্বুলেন্সে চলছে উদ্ধার অভিযান

আপডেট সময় ০৩:০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫