ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল
বিতর্কিত ৩ নির্বাচন

বিভাগীয় কমিশনার-ডিসিদের কাছে ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য চেয়েছে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) কাছে গত তিনটি সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই এর তথ্য চাওয়ার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে। মূলত গত তিন নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখতে ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করছে পিবিআই।

ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মনির হোসেনের রোববার (২০ জুলাই) সই করা চিঠি ইতোমধ্যে বিভাগীয় কমিশনার ও ডিসিদের পাঠানো হয়েছে। এর আগে গত ২২ জুন শেরে-বাংলা থানায় মামলার পর পিবিআই সুষ্ঠু তদন্তের জন্য তথ্য চাইলে ইসি এ তথ্য সংগ্রহের উদ্যোগ নিল।

চিঠিতে বলা হয়েছে, ডিএমপির শেরেবাংলা নগর থানার, মামলা নং-১১, জি আর নং-১৫৬/২০২৫খ্রি,ধারা ১২০বি/১০৯/১৭১বি/১৭১ডি/১৭১জি/১৭১এইচ/১৭১আই/১২৪৩/৪০৬/৪২০ পেনাল কোড এর সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা মেট্রো (উত্তর); ঢাকা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর ভোটকেন্দ্র ভিত্তিক সরবরাহের জন্য অনুরোধ করা হয়। এসব তথ্য জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো প্রয়োজন।
সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ডিসি, ইউএনও থাকেন সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে। নির্বাচন কর্মকর্তারা থাকেন সহকারী হিসেবে। এছাড়া তিন নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য চেয়েছে পিবিআই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

বিতর্কিত ৩ নির্বাচন

বিভাগীয় কমিশনার-ডিসিদের কাছে ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য চেয়েছে ইসি

আপডেট সময় ১২:৩৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫