ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

দুইবার আবেদন করা ভোটারদের নিয়ে ইসির নির্দেশনা

দুইবার আবেদন করা ভোটারদের নিয়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো ব্যক্তি ভোটার তালিকায় যুক্ত হতে দুইবার সার্ভারে তথ্য অন্তর্ভুক্ত করার পর দ্বিতীয় আবেদন বহাল রাখতে চাইলে সংশ্লিষ্ট কমিটির সুপারিশ বাধ্যতামূলক করেছে সংস্থাটি।
রোববার (২০ জুলাই) মাঠ পর্যায়ে এমন নির্দেশনা পাঠিয়েছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো ভোটারের দ্বিতীয় অন্তর্ভুক্তি বহাল রাখার ক্ষেত্রে মাঠপর্যায়ে বিদ্যমান এতদসংক্রান্ত কমিটির সুপারিশ আবশ্যক। এ বিষয়ে মাঠ পর্যায়ে বিদ্যমান কমিটি থেকে সংশ্লিষ্ট ভোটারের দ্বিতীয় অন্তর্ভুক্তি বহাল রাখার বিষয়ে সুপারিশ প্রণয়নপূর্বক মহাপরিচালককে পাঠাতে হবে। এরপর কারিগরি অধিশাখার মতামত গ্রহণপূর্বক নির্বাচন কমিশনের অনুমোদনের জন্য নথি উপস্থাপন করা হবে। কমিশন অনুমোদন নিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হবে।
অন্যদিকে কোনো ব্যক্তির একাধিক এনআইডি থাকলে (ডিলিটেড বা সচল যে স্ট্যাটাসেই থাকুন না কেন), তার প্রথম এনআইডি বহাল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কমিটির কোনো সুপারিশ প্রয়োজন নেই। এক্ষেত্রে, শুধু এনআইডি নম্বর সম্বলিত তালিকা পাঠালেই হবে।

দ্বৈত এন্ট্রির ক্ষেত্রে দ্বিতীয় আবেদনটি বহাল রাখার ক্ষেত্রে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত চার পর্যায়ে কমিটিগুলো যাচাই বাছাই করে সুপারিশ দেবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

দুইবার আবেদন করা ভোটারদের নিয়ে ইসির নির্দেশনা

আপডেট সময় ০৭:১৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫