বাংলাদেশের কালো অধ্যায় স্বৈরাচারী সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী ২০১৮ সালে সরকারের সময় থেকে শুরু করে আন্দোলন সংগ্রাম করার কারণে অন্যায় ভাবে জেল খেটেছে। তবুও অন্যায়ের কাছে মাথা নত করেনি। এক মুহূর্তের জন্য দল ছাড়েনি। ২০১৮ সালের নির্বাচনে হামলার শিকার হয়, ঢাকা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তার বাসায় গিয়ে হামলা করে আওয়ামী সন্ত্রাসীরা। বলছি হাতিঝিল থানা ৩৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এমাম হোসেন মজুমদারের কথা।
২০২৩ সালে স্বৈরাচার সরকারের অবৈধ ডামি নির্বাচন ঠেকাতে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশসহ সহ প্রতিটি কর্মসূচিতে উপস্থিত ছিলো। ২০২৩ সালের ২৯ শে অক্টোবর ওই কর্মসূচি চলাকালীন স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনী দ্বারা রাজপথ থেকে গ্রেফতার হয়েছিলেন। ২০২৪ সালের জানুয়ারি মাসের ১১ তারিখে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলার জামিন হওয়ার পূর্বে হাতিঝিল থানায় নতুন করে আবারও মামলা দিয়ে বন্দি করে রাখা হয়। দীর্ঘ ৫ মাস পর জামিনে বের হয় আবারও সক্রিয় হন রাজনীতিতে। আবারো ফিরে আসেন রাজপথে।
জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আন্দোলন চলাকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ও কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে ডেমরা, শনির আখড়া ও যাত্রবাড়ী ও মৎস্য ভবন এসব এলাকায় সামনের সাড়িতে থেকে দেন নেতৃত্ব। জাতীয়তাবাদী আদর্শের কারণে এমাম হোসেন মজুমদারের গ্রামের বাড়িতেও হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা।
সংবাদ শিরোনাম ::
স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন এমাম
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৭:৪১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- ৬৭৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















