ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

গোপালগঞ্জে হামলার নেপথ্যদেরও ছাড় নয়: ঢাকা রেঞ্জ ডিআইজি

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। হামলার নেপথ্যে যারা ছিলেন সবাইকে আইনের আওতায় আনা হবে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জাগো নিউজকে তিনি এ কথা বলেন।

রেজাউল করিম জাগো নিউজকে জানান, তিনি নিজে গত দুই দিন গোপালগঞ্জে আছেন। সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। হামলার নেপথ্যে যারা ছিলেন তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে বুধবার দিনব্যাপী সংঘর্ষের পর রাত ৮টা থেকে গোপালগঞ্জে কারফিউ জারি করে সরকার। ২২ ঘণ্টার এ কারফিউ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জারি থাকবে।
তবে কারফিউয়ের মধ্যেও সকাল থেকে শহরজুড়ে হালকা যানবাহন চলতে দেখা গেছে। কিছু কিছু দোকানপাটও খুলেছে। তবে স্বাভাবিক দিনের চেয়ে সড়কে মানুষের উপস্থিতি কিছুটা কম। শহরজুড়ে পুলিশের কয়েকটি গাড়ি টহল দিতে দেখা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

গোপালগঞ্জে হামলার নেপথ্যদেরও ছাড় নয়: ঢাকা রেঞ্জ ডিআইজি

আপডেট সময় ০৩:৩৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫