ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামের ভূজপূর থানায় কিশোরীকে ধর্ষণের দায়ে আবু তাহের (৬১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।

দণ্ডিত আবু তাহের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের তারাখোঁ হাজিরটিলা এলাকার মৃত ফজর আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি তাহের আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর রাতে ভুজপূর থানার দাঁতমারা ইউনিয়নের তারাখোঁ হাজিরটিলা এলাকায় ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণ করেন আবু তাহের। সম্পর্কে কিশোরীর মায়ের খালু হন আসামি আবু তাহের। আত্মীয়তা ও প্রতিবেশী হওয়ার সূত্রে ঘটনার দিন রাতে তারা একসঙ্গে খাওয়া দাওয়া করেন। মাঝ রাতে ঘরের বেড়া কেটে আবু তাহের কিশোরীর ঘরে প্রবেশ করে ধর্ষণ করেন। ২০২৩ সালের ১ জুন আদালতে আবু তাহেরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. কফিল উদ্দিন বলেন, বিচারিক প্রক্রিয়ার আদালতে আটজন সাক্ষ্য দিয়েছেন। অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি আবু তাহেরকে যাবজ্জীবন কারাদণ্ড, তিন লক্ষ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কিশোরীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ০৯:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫