ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

চেক প্রজাতন্ত্রে বাংলাদেশি সিনেমার বড় অর্জন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ৬৪৫ বার পড়া হয়েছে

চেক প্রজাতন্ত্রে ৫৯তম কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলো বাংলাদেশের সিনেমা ‘বালুর নগরীতে- স্যান্ড সিটি’। মাহদী হাসান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য এই সিনেমাটি করে নিয়েছে একটি বড় অর্জন।
দেশটির কার্লোভি ভ্যারি শহরে গত ৪ জুলাই থেকে শুরু হয়েছে এই উৎসব, শেষ হয়েছে ১২ জুলাই। এবারও ছিল বিশ্বজুড়ে নানা আলোচিত সিনেমা ও খ্যাতনামা চলচ্চিত্র ব্যক্তিত্বদের উপস্থিতি। সেখানে বাংলাদেশের জন্য গর্বের খবর নিয়ে এলেন তরুণ নির্মাতা মাহদী হাসান।
জানা গেছে, ‘বালুর নগরীতে- স্যান্ড সিটি’ সিনেমাটি এই চলচ্চিত্র উৎসবের প্রক্সিমা বিভাগের মূল পুরস্কারটি অর্জন করেছে; সঙ্গে জিতে নিয়েছে ১৫ হাজার মার্কিন ডলার। আন্তর্জাতিক জুরি সিনেমাটিকে আখ্যা দিয়েছেন এভাবে- ‘একটি অনন্য বয়ান, যেখানে নীরবতা ও নিঃসঙ্গতা হয়ে ওঠে এক গভীর মানবিক ভাষা।’

এই পুরস্কার শুধু অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বাধীন ও বিকল্পধারার সিনেমার জন্য এটি একটি বড় স্বীকৃতি। এর আগেও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে মাহদী হাসান দর্শক ও সমালোচকদের নজরে এসেছিলেন। তবে এবারের এই অর্জন নিঃসন্দেহে দেশের স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের জন্য এক নতুন মাইলফলক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

চেক প্রজাতন্ত্রে বাংলাদেশি সিনেমার বড় অর্জন

আপডেট সময় ০৩:৫৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫