ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

‘বজরঙ্গী ভাইজান’-এ অভিনয় করে কত টাকা পেয়েছিলেন সেই মুন্নি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৭০০ বার পড়া হয়েছে

‘বজরঙ্গী ভাইজান’-এর ‘মুন্নি’কে নিশ্চয়ই মনে আছে? সালমান খান অভিনীত সেই সিনেমার মধ্যমণি ছিলেন এই খুদে তারকা। মুন্নি অর্থাৎ অভিনেত্রী হর্ষালি মালহোত্রা।
কবীর খান পরিচালিত ওই ছবির পর কেটে গেছে বেশ কয়েক বছর। বর্তমানে হর্ষালির বয়স ১৭ বছর। দেখতে দেখতে কেটেছে প্রায় ১০ বছর। কিন্তু দর্শক মনে মুন্নি-বজরঙ্গীর মন মাতানো কেমিস্ট্রি আজও অক্ষুণ্ণ।

বলিউডের বুকে যে কয়েকজন শিশু শিল্পী সকলের মন জয় করে নিয়েছেন, মুন্নি তাদেরই মধ্যে একজন।
তবে জানেন কি, এই সিনেমায় অভিনয় করে সে মোট কত কোটি টাকা পেয়েছে? বলিউডের আজ পর্যন্ত সর্বাধিক পারিশ্রমিক পাওয়া শিশু শিল্পী কিন্তু এই মুন্নিই।

শুটিংয়ে মুন্নির দিনপ্রতি পারিশ্রমিক ছিল ২ লাখ টাকা। শুট হয় প্রায় ১০০ দিন। যার অর্থ দাঁড়ায়, পুরো সিনেমায় অভিনয় করে মোট ২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিল হর্ষালি মালহোত্রা।

আজও অনুরাগীরা মুখিয়ে রয়েছেন বজরঙ্গি ভাইজান-এর দ্বিতীয় পর্বের অপেক্ষায়। যেখানে আরও একবার তারা দেখতে চান সালমান-মুন্নি জুটি।

এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হলে চিত্রনাট্যকার বলেছিলেন, “আমি চেষ্টা করছি বজরঙ্গী ভাইজান ২ নিয়ে আসার। সালমানকে এ ব্যাপারে আইডিয়াও শেয়ার করেছি। সে নিজেও বেশ ইতিবাচক বিষয়টি নিয়ে। কিন্তু ব্যাপারটি সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা প্রয়োজন। সেটারই চেষ্টা চলছে।”

প্রসঙ্গত, ২০১৫ তে মুক্তি পাওয়া ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সালমান খান, কারিনা কাপুর এবং হর্ষালি মালহোত্রাকে। এছাড়াও ছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকীও। ছবিতে মুন্নি ওরফে হর্ষালির অভিনয় আজও আলোচনার বিষয়।

হর্ষালি যখন ছবিটি করেছিল তখন তার বয়স ছিল মাত্র ছয়-সাত বছর। তবে এখন সে কিশোরী। তাই ছবিটির সিকুয়্যাল এলে তাতে মুন্নির চরিত্র রাখা হবে কিনা সে বিষয়ে কিছু বলেননি পরিচালক থেকে চিত্রনাট্যকার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

‘বজরঙ্গী ভাইজান’-এ অভিনয় করে কত টাকা পেয়েছিলেন সেই মুন্নি

আপডেট সময় ০২:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫