ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

জাল প্রবেশপত্রে পরীক্ষা দিতে এসে ছাত্রী আটক

সিলেট সরকারি কলেজ কেন্দ্রে জাল প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এসে এক ছাত্রী আটক হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পরীক্ষা শুরুর আগে এ ঘটনা ঘটে।
কলেজ সূত্রে জানা যায়, পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রে প্রবেশের সময় দুই ছাত্রীর হাতে একই নম্বরের প্রবেশপত্র দেখতে পান দায়িত্বপ্রাপ্তরা। দুজনেই সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী বলে পরিচয় দেন। পরে কেন্দ্র কর্তৃপক্ষ সিলেট শিক্ষা বোর্ড ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন মোছা. তাহমিনা আক্তার নামের ছাত্রীটির প্রবেশপত্রটি জাল। অন্যদিকে আসল প্রবেশপত্রধারী ফয়জিয়া আক্তারকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।

আটক তাহমিনা বলেন, আমার বোন জামাই একজন দালালের মাধ্যমে পরীক্ষার ফি জমা দেন এবং প্রবেশপত্র সংগ্রহ করেন। কিন্তু পরীক্ষার দিন কেন্দ্রে এসে জানতে পারি, সেটি ভুয়া। আমি কিছুই জানতাম না। আমার বোন জামাই বিষয়টি করেছেন। সে বর্তমানে অসুস্থ এবং হাসপাতালে ভর্তি। এ সময় ভুয়া প্রবেশপত্রধারী ছাত্রীটি কান্নায় ভেঙে পড়েন।
সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন ঢাকা পোস্টকে বলেন, জাল এডমিট কার্ড তৈরির পেছনে ওই ছাত্রী বা তার পরিবারের হাত থাকলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত। আমরা ইতোমধ্যে পুলিশ ও তার পরিবারের সদস্যদের খবর দিয়েছি। মানবিক দিক বিবেচনায় তাকে পরিবারের জিম্মায় দেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, যদি তারা প্রতারণার শিকার হন, তাহলে যে দালালের মাধ্যমে বিষয়টি ঘটেছে তার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

জাল প্রবেশপত্রে পরীক্ষা দিতে এসে ছাত্রী আটক

আপডেট সময় ০১:১৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫