ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন বন কর্মকর্তা হয়েও বানে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর

মারা গেছেন বিখ্যাত মার্কিন গায়ক-অভিনেতা ববি শারম্যান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৭৩৩ বার পড়া হয়েছে

মারা গেছেন বিখ্যাত মার্কিন গায়ক ও অভিনেতা ববি শারম্যান। গত মঙ্গলবার (২৪ জুন) প্রয়াণ ঘটে তার। সত্তর দশকের জনপ্রিয় এই তারকার মৃত্যুকালে বয়স হইয়েছিল ৮১ বছর।

শারম্যান এর স্ত্রী ব্রিজিট পুয়েবলন শারম্যান ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তায় গায়কের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

ব্রিজিট লেখেন, ‘আমার স্বামী ববি শারম্যান আজ আমাদের ছেড়ে চলে গেছেন। তার হাতে হাত রেখে তিনি আমাদের ভালোবাসার ২৯ বছরের সংসারকে সম্মান জানিয়ে বিদায় নিয়েছেন। এই কঠিন সময়েও তিনি আমার পাশে ছিলেন, সবসময় ছিলেন। তিনি ছিলেন সাহসী, কোমল আর আলোয় ভরা মানুষ।’
মাস কয়েক আগে জানা যায়, মারণঘাতি ক্যানসারে আক্রান্ত ছিলেন শারম্যান; ছিলেন স্টেজ ৪ এ। সে সময় থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। শেষদিকে কিডনি থেকে ক্যানসার তার শরীরজুড়ে ছড়িয়ে পড়ে।

গায়ক ও অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও ববির জীবনের আরেকটি অনন্য অধ্যায় হলো তার মানবসেবামূলক ভূমিকা। গ্ল্যামার ভুবন ছেড়ে তিনি যুক্ত হন জরুরি স্বাস্থ্যসেবা খাতে। তার মৃত্যুতে শোক নেমে এসেছে পশ্চিমের বিনোদন দুনিয়াতে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস

মারা গেছেন বিখ্যাত মার্কিন গায়ক-অভিনেতা ববি শারম্যান

আপডেট সময় ১২:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫