ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

যদি তিনি চুপ করে তাহলে নোবেল দেওয়া হোক -হনসল মেহতা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৬৬৯ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার সুপ্ত বাসনা নতুন নয়। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকেই তিনি এ নিয়ে নিয়মিত মন্তব্য করে আসছেন।

সম্প্রতি অবশ্য হতাশা ব্যক্ত করে বলেছেন, তিনি মনে করেন তাকে নোবেল দেওয়া হবে না কারণ এটি শুধু উদারপন্থীদেরই দেওয়া হয়। এই পরিস্থিতিতে ভারতীয় চলচ্চিত্র পরিচালক হনসল মেহতা চান ট্রাম্পকে নোবেল দেওয়া হোক, তবে তার কাজের জন্য নয় বরং তার মুখ বন্ধ করার জন্য।

তার এই ব্যঙ্গাত্মক মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ আলোচনা-সমালোচনা। ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে কঙ্গো ও রুয়ান্ডার ঝামেলা সমাধান করার পাশাপাশি সার্বিয়া-কসোভোর সমস্যা সমাধান।

এমনকি ভারত ও পাকিস্তানের মধ্যে বড় যুদ্ধ থামানোর জন্যও তার নোবেল পাওয়া উচিত ছিল। তার কথায়, ‘আমার মনে হয় আমার ৪-৫ বার নোবেল পাওয়া উচিত ছিল কিন্তু ওরা আমাকে নোবেলটা দেবে না। ওটা ওরা শুধু উদারপন্থীদের দেয়।’

ট্রাম্পের এমন মন্তব্যের পরই তাকে তীব্র আক্রমণ করেছেন হনসল মেহতা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘যদি নোবেল দিয়ে দিলে উনি চুপ করে যান, তবে এটা অবশ্যই তাকে দেওয়া হোক। এক অনর্গল বকতে থাকা মানুষটিকে থামানোর ক্ষেত্রে সেটা খুবই সামান্য বিনিয়োগ হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

যদি তিনি চুপ করে তাহলে নোবেল দেওয়া হোক -হনসল মেহতা

আপডেট সময় ১১:৫৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫