ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন বন কর্মকর্তা হয়েও বানে থাকতে চান না ডেপুটি রেঞ্জার অভিজিত কুমার বড়ুয়া পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে থ্রি-হুইলার, মা-মেয়েসহ নিহত ৩ মোহনগঞ্জের সন্তান ড. ইন্দ্রজিৎ রায়, কৃষি গবেষণায় আন্তর্জাতিক পরিচিতি মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ধানের ব্লাস্ট রোগের সংক্রমণে দুশ্চিন্তায় কৃষকেরা, আক্রান্ত মাত্র ৪ বিঘা বলছে কৃষি অফিস ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে ‘জাদুর ডায়েরি’ ও ২৩ দালালের সিন্ডিকেট: ঘুষ ছাড়া নড়ে না ফাইল খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত

কারাগারে বাদীর সঙ্গে নোবেলের বিয়ে, প্রতিবাদ জানালেন পারশা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৭৫১ বার পড়া হয়েছে

ধর্ষণের মামলার বাদী ইডেন মহিলা কলেজের সেই ছাত্রীকে কারাগারেই বিয়ে করেছেন আলোচিত ও বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল।
বৃহস্পতিবার (১৯ জুন) কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল ও পাত্রী ইসরাত জাহান প্রিয়ার উপস্থিতিতে তাদের বিয়ে হয়।

নোবেলের আইনজীবী জসীম উদ্দিন এবং মামলার দায়িত্বপ্রাপ্ত এসআই ইলা মণি জানান, বাদী ও আসামি দু’পক্ষের সম্মতিতেই বিয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিয়েতে দেনমোহর ধরা হয়েছে ১০ লাখ টাকা।
বিয়েতে উপস্থিত ছিলেন উভয় পক্ষের ঘনিষ্ঠজনেরা, যাদের মধ্যে ছিলেন—নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান এবং সাদেক উল্লাহ ভূঁইয়া।

এদিকে ধর্ষণের মামলার আসামি নোবেলের সঙ্গে বাদীর কারাগারেই বিয়ে হওয়ার বিষয়টি মোটেও ভালোভাবে নিচ্ছেন না বর্তমান সময়ের দর্শকপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি।

কারাগারে নোবেলের বিয়ের সংবাদের ফটোকার্ড শেয়ার করে প্রতিবাদ জানিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে পারশা লিখেছেন, ধর্ষণের শিকার নারীকে তার ধর্ষকের সঙ্গে বিয়ে করতে বাধ্য করা কখনোই ন্যায়বিচার হতে পারে না! এটা আসলে প্রাতিষ্ঠানিক নিষ্ঠুরতার এক নগ্ন উদাহরণ। এমন রায় কোনো আদালতের রায় হতে পারে না—এটা নৈতিকতা ও আইনের সম্পূর্ণ ভগ্নদশার প্রতিচ্ছবি।

এই অভিনেত্রী আরও লেখেন, একজন বেঁচে থাকা নারীর সুস্থতা বা পুনরুদ্ধার কখনোই তার নির্যাতকের সঙ্গে তথাকথিত “পারস্পরিক সম্মতি”র মাধ্যমে জুড়ে দেওয়া উচিত নয়। এ ধরনের রায় প্রমাণ করে, আমাদের বিচারব্যবস্থা কতটা পিতৃতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত। এখানে শাস্তির বদলে রক্ষাকবচ খোঁজা হয়, আর ট্রমাকে ঐতিহ্যের মোড়কে ঢেকে ফেলা হয়।

পারশার কথায়, এ ধরণের রায় শুধু একজন নারীকে ব্যর্থ করে না, এটি সব ধর্ষণ-নির্যাতনের শিকারদের উদ্দেশে এক ভয়ঙ্কর বার্তা দেয়—তাদের যন্ত্রণা নাকি দর কষাকষির বস্তু!

সবশেষ অভিনেত্রী বলেন, ন্যায়বিচার তখনই সত্যিকার হয়, যখন তা মর্যাদার উপর ভিত্তি করে গড়ে ওঠে—সহিংসতার সঙ্গে আপস করে নয়।

প্রসঙ্গত, ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গত ২০ মে থেকে কারাগারে বন্দি নোবেল। এই গায়কের বিরুদ্ধে অভিযোগ, সেই নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন তিনি। এই মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের রায়ে বর্তমানে কারাগারেই আছেন নোবেল।

এরপর ধর্ষণ মামলায় গ্রেপ্তার গায়ক নোবেলকে মামলার বাদী সেই নারীকে বিয়ে করার আদেশ দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার গত বুধবার এ আদেশ দেন।

পরদিন বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে কারাগারে অনুষ্ঠিত হয় নোবেল ও সেই নারীর বিয়ের আনুষ্ঠানিকতা। আদালতের নির্দেশনা অনুযায়ী, কারা কর্তৃপক্ষের উপস্থিতিতেই এই বিয়ে সম্পন্ন হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন

কারাগারে বাদীর সঙ্গে নোবেলের বিয়ে, প্রতিবাদ জানালেন পারশা

আপডেট সময় ০৫:০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫