ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক

বিএনপি’র নেতৃত্বেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব -আনোয়ার হোসেন বুলু

নওগাঁর আত্রাইয়ে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন বুলু শনিবার (১৪ জুন) বিকেল ৪ টায় উপজেলার বিভিন্ন গ্রামে জনসংযোগ কর্মসূচি পালন করেন।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

আনোয়ার হোসেন বুলু তার বক্তব্যে দুর্নীতিমুক্ত ও সুশাসিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি’র নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। এবং তিনি বলেন, “দেশকে অর্থনৈতিক স্বচ্ছলতা, সুশাসন ও সামাজিক ন্যায়বিচারের পথে এগিয়ে নিতে শুধুমাত্র বিএনপি’র নীতিই কার্যকর ভূমিকা রাখতে পারে।”
তিনি জনগণকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের সংগ্রাম সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। জনগণের মৌলিক অধিকার আদায়ে আমরা আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।”

আনোয়ার হোসেন বুলু সাহেবগঞ্জ, বৈঠাখালি, ওলমা, বড়ভিটা, বিপ্রবোয়ালিয়া, নবাবের তাম্বু, জয়সার ও খঞ্জর গ্রামের জনগণের মধ্যে বিএনপি’র ভিশন ও নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এবং দলের বিজয়কে সুনিশ্চিত করতে দলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন মোকাবেলা করতে হবে। তিনি এলাকাবাসীকে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং জয়ী হলে এলাকার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। তার ভাষ্যমতে, “বিএনপি’র নেতৃত্বেই বাংলাদেশকে আবারও উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব।”

এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম সরদার, সাবেক চেয়ারম্যান মোঃ এমদাদুল হক পিন্টু, রাণীনগর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম জাকির হোসেন,

রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান বেলাল, রানীনগর উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক নওশাদুজ্জামান, সহ নাসির উদ্দিন, টনি, আবুল কালাম আজাদ প্রমুখ। আনোয়ার হোসেন বুলুর এই প্রচারণা স্থানীয় পর্যায়ে বিএনপি’র সংগঠনকে শক্তিশালী করতে এবং জনসমর্থন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা

বিএনপি’র নেতৃত্বেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব -আনোয়ার হোসেন বুলু

আপডেট সময় ০৮:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫