ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকারের ভিত্তি হচ্ছে মানুষকে সম্পদ হিসেবে দেখা: মুশফিকুর রহমান গণতন্ত্র ও সুশাসন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ধর্ম প্রতিমন্ত্রী শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার কুমিল্লা সিটি কর্পোরেশনে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নোয়াখালীর চৌমুহনীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৫ পুরুষ ও ৭ নারী গ্রেপ্তার বরগুনায় ২০২৭ সালে সরকারিভাবে হজ্ব গমন উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেললাইন নির্মাণ বন্ধের পাঁয়তারা!

হোয়াটসঅ্যাপের যে মেসেজ ভুলেও দেখবেন না

হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না, এমন মানুষ পাওয়া কঠিন। তবে কেউ কেউ অ্যাপটি ব্যবহার করে কিছু ভুয়া মেসেজ ছড়াচ্ছে। যেগুলো বিশ্বাস করলেই পড়তে পারেন বিপদে। চলুন জেনে নিই, হোয়াটসঅ্যাপের যে মেসেজ ভুলেও দেখবেন না-

ওটিপি চাওয়া মেসেজ

মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এমন মেসেজও পান, যেখানে তাদের নম্বরে আসা ওটিপি চাওয়া হয়। ওই মেসেজে লেখা থাকে, ‘দুঃখিত আমি ভুল করে আপনার নম্বরে ওটিপি সহ একটি গুরুত্বপূর্ণ মেসেজ পাঠিয়েছি। আপনি কি আমাকে এই ওটিপি বলতে পারবেন?’ এটা স্পষ্ট যে প্রতারকরা ভুল করে কোনো ওটিপি পাঠায় না। ওটিপির সাহায্যে তারা ব্যবহারকারীর অ্যাকাউন্টে প্রবেশ করে লগইন করার চেষ্টা করতে পারে।

পুরষ্কার পেয়েছেন

ব্যবহারকারীদের প্রলুব্ধ করে ফাঁদে ফেলা প্রতারকদের পুরানো কৌশলগুলোর একটি। হোয়াটসঅ্যাপেও এমন মেসেজ আসতে পারে। ব্যবহারকারীদের এই পুরষ্কারের মূল্য পাওয়ার জন্য মেসেজের সঙ্গে দেওয়া লিংকে ক্লিক করতে বলা হয়। সেখানে ক্লিক করার পর একটি ফর্ম সামনে আসে। এতে নিজের বিষয়ে বিভিন্ন তথ্য পূরণ করতে বলা হয়। এরপর প্রসেসিংয়ের জন্য কিছু অর্থ দাবি করা হয়। তাদেরকে বিশ্বাস করে একবার টাকা দিলেই, আরও অর্থ দাবি করা হয়। এভাবেই চলে প্রতারণা। ফলে কোনো পুরস্কারের মেসেজ দেখলেই এড়িয়ে চলবেন।

চাকরির খোঁজ

অনেক ভুয়া কোম্পানি এখন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে চাকরির প্রতিশ্রুতি দেয়। ভালো বেতনের লোভ দেখিয়ে এই মেসেজে একটি লিংকে ক্লিক করতে বলা হয়। সেখানে একটি ফরমে নিজের সম্পর্কে তথ্য বা একটি নম্বরে কল করতে বলা হয়। তারপর শুরু হয় টাকা নেওয়ার বাহানা। তাই এসব চাকরির মেসেজ দেখলেও এড়িয়ে চলবেন।

ভিডিও বা ছবি দেখতে বলা

হোয়াটসঅ্যাপে প্রতারকরা মেসেজের সঙ্গে লিংক পাঠিয়ে বলা হয়, ক্লিক করার জন্য। সেখানে লেখা থাকে, এই ভিডিওতে কি আপনাকে দেখা যাচ্ছে? অথবা ‘এটা কি আপনার ছবি?  ব্যবহারকারীরা এই মেসেজের সঙ্গে দেওয়া লিংকে ক্লিক করলেই ডিভাইস হ্যাক হতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের ভিত্তি হচ্ছে মানুষকে সম্পদ হিসেবে দেখা: মুশফিকুর রহমান

হোয়াটসঅ্যাপের যে মেসেজ ভুলেও দেখবেন না

আপডেট সময় ০৭:৫১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২