ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের ফরিদপুরে হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার নেপালে সম্মাননা স্মারক পেলেন মঠবাড়িয়ার সন্তান সাংবাদিক শামসুদ্দোহা প্রিন্স ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শিক্ষা সহযোগিতার সম্ভাবনা তুলে ধরলেন শামা ওবায়েদ মাদকবিরোধী ভূমিকার কুচক্রী মহলের নিশানায় ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে: গয়েশ্বর নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস চুল টেনে লাল কার্ড খেলেন দুই খেলোয়াড় হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বেগমগঞ্জে সন্ত্রাসী হামলার পর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

নোয়াখালীতে ২৫ মে রোববার বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে নুকু মিয়া বেপারি বাড়িতে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ ওঠে।হামলার পর থেকে গত ৪৮ ঘন্টায় হামলাকারীরা ফের আবুল হোসেন বাবলু ও মাহফজুর রহমানকে হত্যার উদ্দেশ্যে খুজতে মহড়া চালাতে থাকায় জীবনের নিরাপত্তা ঝুঁকিতে নুকু মিয়া বেপারি বাড়ির কয়েকটি পরিবারের বৃদ্ধা বনিতা। আবুল হোসেন বাবলুর অসুস্হ মা আয়েশা বেগম বলেন,হামলার পর হতে সন্ত্রাসীদের ভয়ে গত তিন দিনেও রান্নার জন্য চুলার আগুন জ্বালাতে পারিনি।ঘরে আমরা খেয়ে না খেয়ে দিনাতিপাত করছি।সন্ত্রাসীরা আমার ছেলে বাবলুকে সকাল – বিকাল খোঁজার জন্য বাড়িতে আসে।হামলার বিষয়টি উল্লেখ করে ভুক্তভোগী পরিবার গত ৫ তারিখে বেগমগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, হাজিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুখ্যাত সন্ত্রাসী কয়েক ডজন মামলার আসামি মঞ্জু ওরফে ইয়াবা বলির নেতৃত্ব ২৫ থেকে ৩০ জন সন্ত্রাসী দেশি-বিদেশি অস্ত্র নিয়ে ফাঁকা গুলি ছুড়ে বাড়িতে ঢুকে বাবলুকে না পেয়ে অস্ত্রের মুখে বাড়ির মহিলাদের জিম্মি করে ব্যাপক লুটপাট চালায়।লুটপাটে বাড়িতে থাকা নগদ ৪লক্ষ টাকা,২ ভরি স্বর্ণালঙ্কার,মোবাইল, চার্জার নিয়ে ফিল্মি কায়দায় আবার ফাঁকা গুলি করে চলে যাওয়ার সময় আবারও হামলার হুমকি দিয়ে যায়।যাওয়ার সময় সন্ত্রাসী মঞ্জু ওরফে ইয়াবা বলি ৬ রাউন্ড গুলির পয়সা ফেরত দিতে হুমকি দিয়ে বলে,” আমার খরচাকৃত গুলির পয়সা আমার বাসায় গিয়ে পৌঁছে দিবি”।উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী এই প্রতিবেদককে জানান, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো মধ্যে পিস্তল ও সর্টগানের মতো মনে হয়েছে। এবং তাদের ধারণা অস্ত্রগুলো পুলিশের ব্যবহৃত অস্ত্রের মতো। এর আগে বাদি মাহফুজের ফুফাতো ভাই বাবলুকে ১ লক্ষ টাকার চাদার দাবিতে ওই সন্ত্রাসী গ্রুপটি অপহরণ করে নিয়ে যায়। পরে স্হানীয় এলাকাবাসীর সহায়তায় ১৫হাজার টাকা দিয়ে নিয়ে আসে।এছাড়াও বিভিন্ন সময়ে নানানভাবে চাঁদা চেয়ে আসছিলো পরিবারটির কাছে।চাহিদার বিপরীতে চাঁদা দিতে ব্যর্থ হলে হামলা করতো ওই সন্ত্রাসী গ্রুপটি।ভুক্তভোগী পরিবারের এখন একটাই দাবি সন্ত্রাসীদের প্রতিরোধে পুলিশ যেনো তাদের পাশে এসে দাঁড়ায়। হামলা আতঙ্কে বাড়ি-ঘর ছাড়া বাদি মাহফুজুর রহমান রানা ও বাবলু জীবনের নিরাপত্তায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।শেষ খবর পাওয়া পর্যন্ত গত ২৫মে হামলার ঘটনার পর থেকে ২৭মে বিকাল পর্যন্ত বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর কোনো খবর পাওয়া যায়নি।বিষয়টি জানতে বেগমগঞ্জ থানার (ওসি) লিটন দেওয়ানের সাথে মুঠোফোনে যোগাযোগে বলেন,গুলি এবং লুটপাটের বিষয়টি আমার জানা নেই।তবে এই মামলর আই ও, এস আই কুতুবউদ্দিন লিয়নের সাথে যোগাযোগের পরামর্শ দেন।পরে এস আই কুতুবউদ্দিন লিয়ন জানান,ওই ঘটনার অভিযোগটি গত ২৬ মে বিকাল বেলায় পেয়েছি। ওখানে প্রাথমিকভাবে গুলাগুলির বিষয়টি জানতে পারি।বাদি মাহফুজুর রহমান রানার সাথে আমার যোগাযোগ অব্যাহত আছে।আগামীকাল ২৮মে সকালে ঘটনাস্থলে যাওয়ার তথ্য উল্লেখ করেন এসআই লিয়ন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের

বেগমগঞ্জে সন্ত্রাসী হামলার পর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

আপডেট সময় ১১:৫৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫